শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল অস্ট্রেলীয় অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের

নিজস্ব প্রতিবেদক

দুর্ঘটনায় প্রাণ হারালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস। বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। প্রাক্তন অলরাউন্ডারের মৃত্যুতে ক্রীড়াজগতে শোকের ছায়া নেমে এসেছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শনিবার রাতে কুইন্সল্যান্ড প্রদেশে টাউন্সভিলের কাছে ভয়ংকর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন অ্যান্ড্রু। রাত ১১টার নাগাদ হার্ভে রেঞ্জ রোডের উপর দিয়ে গাড়িটি যাচ্ছিল। অ্যালিস রিভার ব্রিজের কাছে বাঁদিক নেওয়ার সময় গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সে দেশের জরুরি পরিষেবা বিভাগ। কোনো রকমে গাড়ি থেকে অ্যান্ড্রুকে বের করে আনা হয়। কিন্তু আঘাত এত গুরুতর ছিল যে তাঁকে বাঁচানো যায়নি।

১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট ম্যাচ এবং আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৮টি একদিনের ম্য়াচ খেলেছেন অলরাউন্ডার অ্যান্ড্রু। নিজের দেশের হয়ে টি-২০ ম্যাচ খেলেছেন ১৪টি। ব্যাট এবং বল হাতে যেমন নিজের দক্ষতা প্রমাণ করেছেন, তেমনই ফিল্ডিংয়েও তাঁর জুড়ি ছিল না। একদিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে ট্রফি ঘরে তোলার অংশীদার ছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ জয়েও দেশের হয়ে মাঠে ছিলেন অ্যান্ড্রু।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০১২ সালে। এর পর ধারাভাষ্যকার হিসেবে মাইক হাতে তুলে নেন তিনি। শুধুমাত্র মাঠে নেমে বিধ্বংসী মনোভাবের জন্যই নয়, সহজ-সরল ব্যক্তিত্বের জন্যও অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি।

তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...