সোমবার, ১০ আগস্ট ২০২৬

বাঁকখালী নদীতে ডুবে প্রাণ গেল ইটভাটা শ্রমিকের

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে ডুবে মনসুর (৩২) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মে) দুপুর ১২ টার দিকে চাকমারকুল ইউনিয়নের মিস্ত্রিপাড়া পয়েন্ট দিয়ে বাঁকখালী নদী পার হতে গিয়ে মনসুর পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে তার মৃতদেহ উদ্ধার করে।

নিহত মনসুর রাজারকুল ইউনিয়নের হালদারকুল ডেইলপাড়া এলাকার সিরাজুল হকের ছেলে।

রাজারকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জুবাইর আহমদ বলেন, মনসুর তেচ্ছিপুলের এক ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে। প্রতিদিনের মত আজও সকালে ইটভাটায় অন্য শ্রমিকদের সাথে কাজ করতে আসে। অসুস্থ থাকায় সে কাজ করতে পারেনি। পরে বেলা বারটার দিকে বাঁকখালী নদী পার হতে গিয়ে হঠাৎ তলিয়ে যায়। খবরটা জানাজানি হলে স্থানীয়রা নদীর পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারনা, নদীতে পানি বেশি থাকায় তলিয়ে গেলে আর উঠতে পারেনি। নিহত মনসুর দুই সন্তানের জনক।

রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান জানান, প্রশাসনের অনুমতি সাপেক্ষে এশারের নামাজের পর মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...