মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হালদায় অভিযানে ৩ হাজার চিংড়ি রেণু ও সরঞ্জাম জব্দ

চট্টগ্রাম নিউজ ডেস্ক

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, জোয়ার ভাটার নদী ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার চিংড়ি রেনু পোনা, ৩টি চরঘেরা জাল ও ২টি নৌকা জব্দ করে নৌ-পুলিশ। আজ শনিবার (১৪ মে) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হালদা নদীর ছায়ারচর ও মদুনাঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

উত্তর মার্দাশা রামদাশ মুন্সির হাট নৌ-পুলিশ ক্যাম্পের ইনর্চাজ মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হালদায় অভিযান চালিয়ে হালদা নদীর ছায়ারচর ও মদুনাঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার চিংড়ি রেনু পোনা, ৩টি চরঘেরা জাল ও ২টি নৌকা জব্দ করা হয়। হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান অব্যহত থাকবে।

এর আগে গত বুধবার (১১ মে) হালদা নদীর মোহনায় কালুরঘাট ব্রীজ সংলগ্ন ও উত্তর মোহরা মন্দির এলাকায় অভিযান চালিয়ে  প্রায় ৩০ হাজার চিংড়ি রেণু পোনা ও পোনা সংগ্রহকারী সরঞ্জাম, একটি নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত চিংড়ি রেনু গুলো হালদা নদীতে অবমুক্ত করা হয় এবং নৌকাটি ধ্বংস ও অবৈধ জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...