রাঙ্গামাটির রাজস্থলীতে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
শুক্রবার(১৩ মে) দুপুরে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে রাজস্থলীর ২নং গাইন্ধা ইউনিয়নের তেতং পাড়া এলাকার মেসার্স কর্ণফুলী ব্রিকস (KBW) ইন্ডাঃ, একই ইউনিয়নের মেসার্স বডার রোড ব্রিকস (BRB) এবং নাইক্ষ্যছড়া উপজেলার ২নং বাঙ্গালহালি ইউনিয়নের মেসার্স শাহ ব্রিকস ম্যানুঃ (SBM) নামের তিনটি ইটভাটা সম্পূর্ণ ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক মোঃ আফজারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ এবং বাংলাদেশ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
