সোমবার, ১০ আগস্ট ২০২৬

নিখোঁজের ১৫ ঘন্টা পর ভেসে উঠে অপূর্ব সাহার নিথর দেহ

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

কাপ্তাইয়ে নিখোঁজের ১৫ ঘন্টা পর অপূর্ব সাহার মৃত দেহ কর্ণফুলি নদী থেকে উদ্ধার করেছে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা।

বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ৬ টায় সীতাঘাট এলাকা থেকে তাকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম।

উদ্ধারকৃত অপূর্ব সাহা(১৯) চট্টগ্রাম মহানগর মাদারবাড়ী এলাকার মৃত অরুপ সাহার ছেলে। তাঁর পৈতিক বাড়ী ফেনীতে হলেও তাঁরা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের মাদারবাড়ী এলাকায় বসবাস করে আসছেন।

আরো পড়ুন:কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে দুই পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ১

ওয়াগ্গা ইউনিয়ন এর ৯ নং শিলছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫ টায় জেলেদের মাছ ধরার রশির টানের সাথে ভেসে উঠে নিখোঁজ অপূর্ব সাহার লাশ। পরে সাড়ে ৬ টার দিকে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করে চন্দ্রঘোনা থানা পুলিশ এর নিকট হস্তান্তর করেন।

প্রসঙ্গতঃ গত বুধবার (১১ মে) দুপুর ২ টা ৪৫ মিনিটে চট্টগ্রাম হতে আগত ৬ সদস্যের একটি পর্যটক দল সীতাঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে নদীর পানিতে ৪ জন তলিয়ে যায়। সেই সময় দুই জন পর্যটক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও ২ জন নদীর পানিতে তলিয়ে যান। পরে বিকেল ৪ টা ৩৯ মিনিটে লেফটেন্যান্ট কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডল এর নেতৃত্বে ৮ সদস্যের কাপ্তাই নৌ বাহিনী ডুবুরি দলের কর্মীরা বিকেল ৫ টার সময় নিখোঁজ লোকেশ বৈদ্য(১৯) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেন। তিনি চট্টগ্রাম মহানগর সদরঘাট এলাকার অপু বৈদ্যের ছেলে। রাতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এবং কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব এর উপস্থিতিতে চন্দ্রঘোনা থানা পুলিশ মৃত লোকেশ বৈদ্যের লাশ তাঁর পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করেন।

এদিকে বৃহস্পতিবার সকালে যোগাযোগ করা হলে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, নিহত অপূর্ব সাহার পরিবারের পক্ষ হতে কোন রকম আপত্তি না থাকায় প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে তাঁর লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার...

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...