বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সিআরবি’র বদলে বিকল্প স্থানে হাসপাতাল নির্মাণের প্রস্তাব

 নয়ন শীলঃ

চট্টগ্রাম নগরীর সিআরবিতে বেসরকারী হাসপাতাল নির্মাণকে কেন্দ্র করে চলমান আন্দোলনের কারণে হাসপাতালের জন্য বিকল্প স্থান হিসেবে কুমিরার নাম প্রস্তাব করা হয়েছে।

রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০ তম সভায় সিআরবি তে হাসপাতাল নির্মাণ না করে বিকল্প স্থান হিসেবে কুমিরার নাম প্রস্তাব করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, সিআরবিতে হাসপাতাল হোক তা চট্টগ্রামবাসী কখনও চায় না । কিন্তু চট্টগ্রামের জন্য আধুনিক হাসপাতালের প্রয়োজন রয়েছে। তাই হাসপাতালের জন্য সিআরবি’র পরিবর্তে বিকল্প স্থান হিসেবে কুমিরার নাম প্রস্তাব করেছি। মাননীয় প্রধানমন্ত্রী কোথায় হাসপাতাল নির্মিত হবে সেই সিদ্ধান্ত দেবেন। যেহেতু সিআরবিতে হাসপাতাল নিয়ে আন্দোলন হচ্ছে তাই আমরা এর বিকল্প স্থান নির্ধারণ করেছি।

এ বিষয়ে সিআরবি রক্ষা আন্দোলনের সভাপতি ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, সিআরবিতে হাসপাতাল না করা চট্টগ্রামবাসীর প্রাণের দাবি ছিল। হাসপাতালের জন্য বিকল্প স্থান প্রস্তাব করায় এই দাবির সুফলও পেতে যাচ্ছে চট্টগ্রামবাসী। ফলে সিআরবি নিয়ে দীর্ঘদিনের আন্দোলন সফল হতে যাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদনে জানিয়েছি যে সিআরবি’র সবুজ পরিবেশ রক্ষা করার জন্য। অবশেষে তা রক্ষা পাচ্ছে বলে সিআরবি রক্ষা আন্দোলনের পক্ষ থেকে এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য,বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর আওতায় ইউনাইটেড এন্টারপ্রাইজ এন্ড কোম্পানীর সাথে সিআরবিতে বেসরকারী হাসপাতাল নির্মাণের চুক্তি করে। চুক্তি পরবর্তীতে সিআরবি’র সবুজ পরিবেশ রক্ষার্থে সিআরবি’তে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে চট্টগ্রামের বিভিন্ন পেশাজীবী সংগঠন, পরিবেশবাদী সংগঠন,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ,বিভিন্ন পেশা ও শ্রেণীর সচেতন নাগরিকবৃন্দ আন্দোলনে নামে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ...