বুধবার, ৫ আগস্ট ২০২৬

মজুত করা তেল নতুন দামে বিক্রি, ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্নেল হাটের জামাল অ্যান্ড ব্রাদার্স এবং বিনিময় স্টোরকে তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তর। একইসঙ্গে সয়াবিন, পাম ওয়েল আগের দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (১১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কর্নেল হাট বাজারে জামাল অ্যান্ড ব্রাদার্স নামে একটি দোকান আগের ক্রয় করা খোলা সয়াবিন ও পাম ওয়েল নতুন দামে বিক্রির উদ্দেশ্যে চার হাজার লিটার মজুত করে রেখেছিল। তারা নতুন দামে পুরোনো তেল বিক্রিও করছিল।

এজন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের আগের দামে তেল বিক্রির নির্দেশনা দিয়েছি।

একই বাজারে বিনিময় স্টোর নামে আরেকটি দোকানে তেল ছিল না। কিন্তু তাদের গুদামে মেলেছে ১৭০ লিটার তেল, যা তারা ফেব্রুয়ারিতে কিনে রেখেছিল। ক্রেতারা বাড়তি দামে নিতে রাজি হলে গুদাম থেকে তেল এনে দেওয়া হত।

এজন্য প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আমাদের উপস্থিতিতে ১৬০ টাকা কেজিতে ১৭০ লিটার তেল বিক্রি করেছেন দোকানদার।

তিনি আরও বলেন, চট্টগ্রামের হালিশহর এলাকার আর্টিলারি বাজারে মূল্য তালিকা না টাঙানোয় দুই দোকানকে ৪ হাজার করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও বরিশাল ও এসএস স্টোরকে চার হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...