বুধবার, ৫ আগস্ট ২০২৬

পেঁয়াজ-রসুনের দাম বেড়েছে খাতুনগঞ্জে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের খাতুনগঞ্জে ঈদের পর কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। সেই সঙ্গে কেজিপ্রতি ২০ টাকা বেড়েছে চীন থেকে আমদানি করা রসুনের দাম।

আজ বুধবার (১১ মে) চট্টগ্রামের বৃহত্তর ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

ঈদের আগের দিন ২ মে ২৭-২৮ টাকায় বিক্রি করা ভারতীয় পেঁয়াজ আজ মানভেদে বিক্রি হচ্ছে ৩৭ থেকে ৩৮ টাকায়। সেই সঙ্গে খাতুনগঞ্জে বেড়েছে দেশি পেঁয়াজের দামও। আজ দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৪ টাকায়।

ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে যাওয়ায় পেঁয়াজের দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, পেঁয়াজ আমদানি না হলে দাম আরও বাড়বে। পাশাপাশি বাজারে কম থাকায় রসুনের দামও বেড়েছে।

ঈদের আগে দেশি পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হয়েছে ২৪ থেকে ২৬ টাকায়। এছাড়া দাম বেড়েছে রসুনের। ঈদের পর কেজিপ্রতি দাম বেড়েছে ২০ টাকা। ঈদের আগে রসুন বিক্রি হয়েছিল ৯০ থেকে ৯২ টাকা। আর আজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়।

খাতুনগঞ্জের পেঁয়াজের বাজার হামিদুল্লাহ মিঞা মার্কেট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, আমদানি অনুমতির (আইপি) মেয়াদ শেষ হওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। সরকার আমদানির অনুমতি দিচ্ছে না। দেশের বাইরে থেকে পেঁয়াজ না আসায় খাতুনগঞ্জে পেঁয়াজের সরবরাহ কম। তাই দাম বাড়ছে। আমদানি বন্ধ থাকলে দাম আরও বাড়বে।

তিনি আরও বলেন, খাতুনগঞ্জে আজ ভারতীয় পেঁয়াজ কেজি বিক্রি হচ্ছে ৩৭ থেকে ৩৮ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৩ টাকায়। দ্রুত পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।

খাতুনগঞ্জের কমিশন এজেন্ট মেসার্স আলীম ট্রেডার্সের মালিক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, পেঁয়াজের দাম ঈদের পর কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে। ভারতীয় পেঁয়াজ আজ মানভেদে ৩৬ থেকে ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। ঈদের আগের দিন সেই পেঁয়াজ বিক্রি করেছি ২৭ থেকে ২৮ টাকায়।

বাজারে পণ্যের সরবরাহ কম, তাই দাম বেড়েছে। এছাড়া আইপি বন্ধ থাকার কারণেও দাম বেড়েছে। বাজারে এখন মিয়ানমারের কোনো পেঁয়াজ নেই বলেও জানান তিনি।

এই ব্যবসায়ী আরও বলেন, খাতুনগঞ্জে আজ চীন থেকে আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ১১৩ থেকে ১১৪ টাকায়। ঈদের আগে ছিল ৯০ থেকে ৯২ টাকা। রসুনের সরবরাহ বাজারে কম দাবি করে তিনি বলেন, ঈদের বন্ধের কারণে রসুন আমদানি কম হয়েছে, জাহাজ ভিড়তে পারেনি, তাই দাম বেড়েছে।

মেসার্স মহিন ট্রেডার্সের মালিক মুহাম্মদ মিজানুর রহমান বলেন, ভারতীয় পেঁয়াজ মানভেদে আমার আড়তে ৩৫ থেকে ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো আড়তে ৪০ টাকায়ও বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ ৩৩ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ঈদের পর থেকে আজ পর্যন্ত কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে।

মেসার্স শাহাদাত অ্যান্ড ব্রাদার্সের মালিক মো. শাহাদাত হোসেন বলেন, পেঁয়াজ ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ আসা বন্ধ। এছাড়া সরকার পেঁয়াজের আইপি বন্ধ করে দিয়েছে। খাতুনগঞ্জে পেঁয়াজের সরবরাহ কম। আইপি খুলে দিলে দাম কমে আসবে।

তিনি বলেন, বাজারে পণ্যের সরবরাহ কম থাকার দাম বেড়েছে রসুনেরও। ঈদের পর থেকে দাম বেড়েছে কেজিপ্রতি ২০ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...