বুধবার, ৫ আগস্ট ২০২৬

জাদুঘর থেকে জিয়ার নাম সরানোর দাবিতে স্বেচ্ছাসেবক লীগের গণস্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ

আজ মঙ্গলবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের শিশু পার্ক সংলগ্ন এলাকায় গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, বীর মুক্তিযোদ্ধা কাজি নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী, চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শাহেদ মুরাদ সাকু, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল হাসনাত মো. বেলাল, তসলিম উদ্দীন, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর তপুসহ মহানগর, থানা, ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করতেই খালেদা জিয়া নিয়মবহির্ভূতভাবে মুক্তিযোদ্ধা ও জাতির পিতা হত্যার নেপথ্য নায়ক জিয়ার নামে জাদুঘরের নামকরণ করেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী সার্কিট হাউজকে টর্চার ক্যাম্প হিসেবে ব্যবহার করত। এটি সার্কিট হাউজ হিসেবে ব্যবহৃত হতো।

বক্তারা বলেন, সার্কিট হাউজে পাকিস্তানি বাহিনী দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন মুক্তিযোদ্ধারা। অত্যাচার করা হয়েছিল মা-বোনদের। সেই সার্কিট হাউজ কখনো একজন খুনির নামে হতে পারে না।

এসময় জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর রাখার দাবি জানান তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...