চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত ২জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৭ ।
মঙ্গলবার (১০মে) রাত ৮ টায় অভিযান পরিচালনা করে উপজেলার মরিয়ম নগর চৌমুহনী এলাকা থেকে ওই আসামীদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন , উপজেলার মরিয়ম নগর ৩ নম্বর ওয়ার্ড আমিরিয়া পাড়া এলাকার মৃত আবদুর সবুরের ছেলে মো. আমিন (৪৫) ও একই এলাকার মৃত আবদুল রাজ্জাকের ছেলে আলতাফ হোসেন (৪২) প্রকাশ সুন্দর আলতাফ।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ওয়ারেন্ট ভুক্ত দুই আসামিকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করেছেন র্যাব-৭। এদের মধ্যে আমিনের বিরুদ্ধে ১টি হত্যা মামলাসহ কয়েকটি নিয়মিত মামলাও রয়েছে। এবং অপর আসামি আলতাফের বিরুদ্ধে ১টি এজাহারভুক্ত মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি দুজনকে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে”।
