বুধবার, ৫ আগস্ট ২০২৬

চেরাগী পাহাড়ে ইভান হত্যার মূল আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ‘ছাত্রলীগ কর্মী’ আসকার বিন তারেক ইভান হত্যা মামলার আসামি সৌরভ দাশকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১০ মে) ভোর ৬টায় লোহাগাড়া থানার উত্তর আমিরাবাদ মজুমদারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

তিনি বলেন, চেরাগী পাহাড়ে আসকার বিন তারেক ইভান হত্যা মামলার আসামিদের ধরতে ফেনী, বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়।

অবশেষে আজ ভোরে লোহাগাড়া থানার উত্তর আমিরাবাদ মজুমদারপাড়া থেকে সৌরভ দাশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৌরভ দাশ চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের শেবন্দী গ্রামের কৃষ্ণ দাশের ছেলে।

গ্রেপ্তার সৌরভকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকায় ছুরিকাঘাতে আসকার বিন তারেক ইভান নিহত হয়। নিহত ইভান জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

এ সময় স্থানীয়রা জানিয়েছিলেন, কয়েকদিন ধরেই জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের অনুসারী ছাত্রলীগ ও নগর ছাত্রলীগের সহ সম্পাদক সাব্বির সাদিকের অনুসারীদের মধ্যে আধিপত্য নিয়ে উত্তেজনা বিরাজ করছিল।

দুগ্রুপের মধ্যে সিনিয়র-জুনিয়র ইস্যুতে কয়েকদিন আগে ঝামেলা বাধে। এর জের ধরে শুক্রবার ইফতারের আগ থেকেই দুগ্রুপের কর্মীরা চেরাগী পাহাড় ও রহমতগঞ্জে শোডাউন করতে থাকে। রাতে ছাত্রলীগের দুই গ্রুপ চেরাগী পাহাড় এলাকায় সংঘর্ষে জড়ায়।

এ সময় ছুরিকাঘাতে গুরুতর জখম হন আসকার বিন তারেক। দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন শনিবার (২৩ এপ্রিল) নিহত ইভানের বাবা সৈয়দ মোহাম্মদ তারেক বাদী হয়ে কোতয়ালী থানায় আটজনকে আসামি করে মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...