বান্দরবানের কুহালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক চাইগ্য মারমাকে অপহরণের ২৮ ঘন্টা পর ছেড়ে দিয়েছে অপহরকারীরা ।
রবিবার (৮ই মে) রাতে ইউপি মেম্বারকে বাঙ্গালহালি বাজারে ছেড়ে দিয়ে রায় অপহরণকারীরা। এবং তিনি রাত ৯ টায় নিজ বাড়িতে চলে আসেন। এর আগে গত ৭ মে রাজস্থলী এলাকায় একটি সালিশি বিচার শেষ করে বাসায় ফেরার সময় সন্ত্রাসীরা তাকে ট্যাক্সি থেকে নামিয়ে নিয়ে যায়।
আরো পড়ুন: বান্দরবানের এক ইউপি সদস্য অপহরণ
এ বিষয়ে কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা জানান, গতকাল রাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং তিনি অক্ষত অবস্থায় নিজ বাসায় অবস্থান করছে।
