শনিবার, ১৩ জুন ২০২৬

১৯৪৫ সালে জিতেছি, এবারও জয় আমাদেরই হবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেছি, এবারও জয় আমাদেরই হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৭৭তম বার্ষিকী পালন উপলক্ষে সাবেক সোভিয়েত ইউনিয়নকে অভিনন্দন জানিয়ে সোমবার এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এএফপি ও এনডিটিভির।

‘প্রতিবেশি দেশের মানুষদের মুক্ত করতে আজ আমাদের সেনারা এবং মিত্ররা লড়ছে। নাৎসিদের বিরুদ্ধে আমরা যেমন জিতেছি তেমনি এবারও আমাদের জয় হবে বলে আমরা আত্মবিশ্বাসী’— যোগ করেন পুতিন।

পুতিন বলেন, নাৎসিবাদের পূণর্জন্ম যেন না ঘটে সেটি রোধে আমাদের সবার কাজ করা উচিত। আমি আশাবাদী নতুন প্রজন্ম তাদের পূর্বপুরুষদের অতীত মনে রেখে এ বিষয়ে সতর্ক থাকবে।

বিভিন্ন উদাহরণ টেনে ইউক্রেন ফ্যাসিবাদের কবলে পড়েছে বলে অভিযোগ করেন পুতিন। এই ফ্যাসিবাদ ইউক্রেনের পূর্বাঞ্চলের সংখ্যালঘু রুশভাষী মানুষ ও রাশিয়ার জন্য হুমকি হয়ে উঠেছে বলেও অভিযোগ পুতিনের। নব্য নাৎসিদের হাত থেকে ইউক্রেনকে মুক্ত করার প্রত্যয়ের কথা জানিয়ে আসছে মস্কো।

পুতিন বলেন, দুঃখজনকভাবে আজ আবারও নাৎসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে মহান দেশপ্রেমের যুদ্ধ মনে করে মস্কো।

পুতিন বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা পরাজিত হয়েছিল, তাদের মতাদর্শিক উত্তরসূরিদের লাগাম টেনে ধরা আমাদের পবিত্র দায়িত্ব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভ্রাটের কবলে পড়েছে।শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই ফেসবুকে ঢুকতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরসহ একাধিক...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রীর আশা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট–পরবর্তী...

প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম বৃহস্পতিবার (১১ জুন) তারিখে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প...