সোমবার, ১০ আগস্ট ২০২৬

কক্সবাজারে সরকারি পাহাড় কেটে প্লট; এসিল্যান্ডের অভিযান

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় বিশাল সরকারি পাহাড় কেটে প্লট তৈরি করছে ভূমিসদ্যুরা।

গত দুই মাস ধরে রোহিঙ্গা শ্রমিক লাগিয়ে সরকারি পাহাড় গুলো কেটে সাবাড় করা হচ্ছে প্রকাশ্যে।

 এমন অভিযোগ পেয়ে রোববার (৮ মে) বিকালে অভিযানে যান কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান।

অভিযানে বিশাল সরকারি পাহাড় কাটার সত্যতা পান তিনি। এসময় পাহাড় কেটে তৈরি করা প্লটে কয়েকটি ঘর উচ্ছেদ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে- কলাতলী ৫১ একরের পিছনে জয়নাল সওদাগরের ঘোনা হিসেবে পরিচিত সরকারি পাহাড় গুলো কাটা হচ্ছে প্রকাশ্যে। প্রায় ৫ একরের একটি পাহাড় দিনরাত কাটচ্ছে শ্রমিকরা। এসব সরকারি পাহাড় গুলো দীর্ঘদিন ধরে দখলে রাখেন জয়নাল সওদাগর নামে এক ব্যক্তি। কয়েকমাস আগে এসব পাহাড়ের একটি বিশাল পাহাড় ক্রয় করেন সোলতান মাহামুদ বাবুল সিন্ডিকেটরা। পাহাড় ক্রয় করার পর সেখানে পাহাড় কাটার ধুম পড়ে। ইতিমধ্যে বিশাল পাহাড়ে একটি অংশ কেটে প্লটও তৈরি করা হয়েছে।

স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান- সোলতান মাহামুদ বাবুলের নেতৃত্বে গত দুই মাস ধরে সরকারি পাহাড়টি কর্তন চলছে। প্রতিদিন ১৫ থেকে ১৬ জন রোহিঙ্গা শ্রমিক দিয়ে পাহাড়টি কর্তন করা হচ্ছে। পাহাড় কেটে ইতিমধ্যে ঘরও তৈরি করা হয়েছে। একদিকে পাহাড় কর্তন অন্যদিকে চলছে প্লটে ঘর তৈরি।

অভিযোগের বিষয়ে সোলতান মাহামুদ বাবুল বলেন- জয়নাল সওদাগরের কাছ থেকে আমি অল্প করে জায়গা কিনেছি। আমার মতো আরও কয়েকজনে কিনেছে। তবে সেখানে পাহাড় কাটা হচ্ছে না। লেবু গাছ রোপনের জন্য সংস্কার করা হচ্ছে। এক পর্যায়ে নিউজ না করার জন্য অনুরোধ করেন তিনি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আমিন আল পারভেজ বলেন- কলাতলী ৫১ একরের পিছনে সরকারি পাহাড় কাটার খবর পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সদর এসিল্যান্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান বলেন , রোববার বিকালে অভিযানে গিয়ে বিশাল সরকারি পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। অভিযানের বিষয়টি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। এসময় পাহাড় কেটে তৈরি করা প্লটে নির্মিত কয়েকটি ঘর উচ্ছেদ করা হয়েছে। সরকারি পাহাড় কর্তনে জড়িত কয়েকজনের নামও পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং পাহাড় কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...