মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বান্দরবানের এক ইউপি সদস্য অপহরণ

মো: শহীদুল ইসলাম রানা, বান্দরবান

বান্দরবানে চাইউগ্যা মারমা নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে অপহরণের ঘটনা ঘটেছে।

শনিবার (৭ মে) বিকালে রাঙ্গামাটি রাজস্থলী নাইঙ্গাপাড়া রাস্তার মুখ থেকে এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃতের নাম চাইউগ্যা মারমা বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য চাইউগ্যা মারমাকে রাজস্থলী-বাঙালহালি প্রধান সড়কের নাইঙ্গাপাড়া রাস্তার মুখ এলাকায় গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। তার বাড়ি কুহালং ইউনিয়নের চেমিডলু পাড়া এলাকায়।

অপহরণের সাথে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন সশস্ত্র শাখার ক্যাডাররা জড়িত বলে জানা গেছে।

এদিকে, অপহরণের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ অপহৃতকে উদ্ধারে মাঠে নেমেছে। সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালানো হচ্ছে।

কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা বলেন, “আমার ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য একজন মেম্বারকে ধরে নিয়ে গেছে সশস্ত্র গ্রুপ। তিনি রাঙামাটির রাজস্থলীতে কাজ শেষে বান্দরবান ফেরার পথে নাইঙ্গাপাড়া থেকে চলন্ত গাড়ি থামিয়ে তাকে নিয়ে গেছে অস্ত্রধারীরা। এলাকাবাসী এবং পরিবারের লোকজন বিষয়টি আমাকে জানিয়েছেন। তারা কান্নাকাটি করছেন অপহরণের খবরে। বিষয়টি আইনশৃংখলা বাহিনীকেও জানানো হয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, অপহৃত ব্যক্তি বান্দরবান জেলার কুহালং ইউনিয়নের একজন ইউপি সদস্য। তবে ঘটনাস্থল নাইঙ্গাপাড়া রাঙামাটির রাজস্থলী উপজেলায় পড়েছে। তারপরও আইনগতভাবে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...