শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ হলো শিক্ষা: নওফেল

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশের শিক্ষাখাত অনেক এগিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

তিনি বলেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।

পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ হলো শিক্ষা। মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও ভাষা-সাহিত্যেও পাণ্ডিত্য অর্জন করতে হবে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা ব্যাপক ভূমিকা রাখতে পারবে।

শনিবার (৭ মে) সকালে লোহাগাড়া উপজেলায় ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্রী শাখার উদ্বোধন ও কামিল শ্রেণিতে পাঠদানের অনুমতিপ্রাপ্তি উপলক্ষে শুকরানা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকার মাদ্রাসা শিক্ষার জন্য আন্তরিক জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, দুই বা চার লাইন ইংরেজি জানলে গৌরব করা যাবে না। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

ছোটবেলায় আমার বাবা আমাকে মাখরাজ শিখিয়েছেন। প্রতিবছর ৩ হাজার ৮৪০ কোটি টাকা মাদ্রাসা শিক্ষার জন্য ব্যয় হচ্ছে। আমাদের বিভিন্ন ভাষা শিখতে হবে। ছেলে সন্তানদের আলোকিত মানুষ করতে হলে সব ধরনের ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। মাদ্রাসা শিক্ষা আধুনিকায়ন হতে হবে। জাতিসংঘের অন্যতম ভাষা হলো আরবি।

মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি ও নোমান গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম, নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেটের ভাইস চেয়ারম্যান ছৈয়দা সুফিয়া খাতুন, ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ মুহাম্মদ জাবের, আবদুল্লাহ মুহাম্মদ জোবায়ের, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু এবং অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেকের যৌথ সঞ্চালনায় শোকরানা মাহফিলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...