সোমবার, ১০ আগস্ট ২০২৬

নিষিদ্ধ ওয়েবসাইটে আসক্তির জেরে আত্মগোপন: ৫ মাস পর কিশোর উদ্ধার

চট্টগ্রাম নিউজ ডটকম:

পাবজি গেম, পর্নোগ্রাফি ও বিভিন্ন নিষিদ্ধ ওয়েবসাইটে আসক্তির জেরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে আত্মগোপনে যাওয়া এক কিশোরকে ৫মাস পর উদ্ধার করেছে র‍্যাব।

শুক্রবার রাতে চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

শনিবার (৭ মে) বিকেলে র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। 

সংবাদ সম্মেলনে র‍্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, গত বছরের ১০ ডিসেম্বর চকবাজারের বাসা থেকে বের হয়ে যায় ওই কিশোর। ছেলেকে না পেয়ে ভিকটিমের বাবা-মা চট্টগ্রামে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে জিডির কপিসহ র‍্যাবের কাছে একটি আবেদন করা হয়। ওই কিশোর দশম শ্রেণির ছাত্র। ১২ বয়স বয়সেই তাকে স্মার্ট ফোন দেওয়া হয়। গত দুই বছর ধরে সে পাবজি গেমে আসক্ত। পাবজি গেম বাংলাদেশে নিষিদ্ধ হলেও সে বিভিন্ন পন্থা অবলম্বন করে সারাক্ষণ পাবজি ও অন্যান্য এডাল্ট ওয়েবসাইটে বিচরণ করত। যার কারণে পরিবারের সদস্যরা তাকে প্রায় সময় বকাঝকা করতেন।

ঘটনার দিন পড়া বাদ দিয়ে গেম খেলার কারণে বাবা-মা তাকে শাসন করেন। এক পর্যায়ে তার বাবা বলেন, ‘তোমার রোজগার তুমি করে খাও’। এই কথা শোনার পর ভিকটিম রাগ করে বাসা থেকে বের হয়ে যায়।

ঘর থেকে বের হয়ে ওই কিশোর চট্টগ্রাম শহরের অলংকার এলাকার একটি রেস্টুরেন্টে চাকরি নেয়। এক মাস ২২ দিন চাকরি করে সেখান থেকে চলে যায় চান্দগাঁও নতুন থানার মোড় এলাকার আরেকটি রেস্টুরেন্টে। সেখানে কিছুদিন চাকরি করে সে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি নিউ চান্দগাঁও রেস্ট হাউজে চাকরি নেয়। শুক্রবার উদ্ধার হওয়ার আগ পর্যন্ত সেখানেই কর্মরত ছিল।

রেস্টহাউজে চাকরি করার সময় সেখানে একটি মোবাইল পায় কিশোর। তা দিয়ে সে আবার পাবজি গেম ও বিভিন্ন এডাল্ট ওয়েবসাইটে বিচরণ শুরু করে। মোবাইলে নতুন সিম ও নাম পরিবর্তন করে ফেসবুক ব্যবহার শুরু করে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, হারানোর পর ভিকটিমকে খুঁজে পেতে তার পরিবার পত্রিকায় বিজ্ঞাপন দেয়। এছাড়া ফেসবুকে একটি পেজ খুলে তাকে উদ্ধার চেষ্টা চালায়।

তিনি আরও জানান, নিখোঁজ হওয়া ওই কিশোর তার নতুন ফেসবুক একাউন্ট থেকে বিভিন্ন কমেন্ট করত। সেই কমেন্টগুলো পড়ে ও বিভিন্ন আলামত পেয়ে ওই কিশোরকে শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ৬ মে রাতে তাকে চান্দগাঁও থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর বাবা-মা এসে তাকে শনাক্ত করে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া কিশোরকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, প্রাপ্ত বয়স্ক একটি সদস্য হান্নান পোল্যান্ড থাকে এবং জয় থাকে কাতারে। ওরা দেশে আসতো গ্রুপের সদস্যরা পরস্পর এডাল্ট ভিডিও শেয়ার করতেন ও ইন্টারনেট পর্নোগ্রফিতে আসক্ত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...