বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

রাঙ্গুনিয়ায় বসতঘরে ভয়াবহ আগুন

মোঃ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৬ মে) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার পোমরা ইউনিয়নের বুলবুলিপাড়া এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বুলবুলি পাড়া এলাকার এ অগ্নিকাণ্ডের ঘটনার প্রাপ্ত তথ্যমতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো প্রাণহানি না হলেও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

এছাড়াও অগ্নিকাণ্ডের স্থানের প্রবেশপথ তুলনামূলক ছোট হওয়ায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়িও প্রবেশ করতে পারেনি। তবে স্থানীয় এলাকাবাসীদের সহায়তায় প্রায় ৩০ মিনিটেরও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ১টা ৩০ মিনিটের দিকে বুলবুলিপাড়া এলাকার মো. মামুনের বসতঘরে হঠাৎ আগুন লেগে মুহুর্তেই সারাঘরে ছড়িয়ে পড়ে। এতে তার সম্পূর্ণ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বের করা সম্ভব হয়নি।

আগুন লাগার বিষয়ের ফায়ারসার্ভিসে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে এলেও দুঃখজনক বিষয় হলো রাস্তা ছোট হওয়ার কারণে গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি তাঁরা। তবে এলাকার জনসাধারণ এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে আগুন লাগার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহিম হোসাইনের বরাত দিয়ে স্থানীয় ওই সূত্র জানান, “এটি কোন স্বাভাবিক অগ্নিকান্ডের ঘটনা নয়। আলামত দেখে বুঝা যাচ্ছে, ঘরটিতে পরিকল্পীতভাবে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক বের করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এই নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্টও দেন”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...