বুধবার, ৫ আগস্ট ২০২৬

পতেঙ্গাতে হারিয়ে যাওয়া ৫ শিশুকে উদ্ধার করল ট্যুরিস্ট পুলিশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে আজও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে চট্টগ্রাম সমুদ্র সৈকতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

আজ শুক্রবার (৬ মে) ঈদের পর সাপ্তাহিক ছুটির প্রথম দিন হওয়ায় পতেঙ্গা সমুদ্র সৈকতে সকাল থেকেই ভিড় করেন নানা বয়সী মানুষ।

ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আপেল মাহমুদ বলেন, পর্যটন কেন্দ্রে কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না। পর্যটকদের নিরাপত্তা প্রদানে ট্যুরিস্ট পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। আজ পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রায় ৫০ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।

ভিড়ের মধ্যে চট্টগ্রাম নগরীর মধ্যে বিভিন্ন স্থান থেকে অভিভাবকদের সঙ্গে আসা ৫ জন শিশু হারিয়ে গিয়েছিল। তাদের উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করে ট্যুরিস্ট পুলিশ।

তিনি বলেন, ট্যুরিস্ট পুলিশের অক্লান্ত পরিশ্রমের ফলে পতেঙ্গা সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলোতে কোনো মাদক ব্যবসায়ী কিংবা মাদক সেবনকারী ঢুকতে পারেনি। মোটরসাইকেল চুরির ঘটনাও ঘটেনি।

বিক্রেতারাও পর্যটকদের হয়রানি করতে পারেননি। এ বছর পতেঙ্গা সৈকতে স্পিডবোট চালক, ক্যামেরাম্যান ও দোকানিদের মাধ্যমে কোন পর্যটক হয়রানির শিকার হননি।

রুমি আকতার নামে এক পর্যটক দুই মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। তিনি বলেন, কোন ঝামেলা ছাড়াই অনেকদিন পরে দুই মেয়েকে নিয়ে পতেঙ্গা সৈকত ঘুরে এসেছি।

জুয়েল হোসেন নামে আরকে পর্যটক কুমিল্লা থেকে এসেছেন চট্টগ্রামে বোনের বাসায় বেড়াতে। বিকেলে ঘুরতে এসেছেন ভাগনাকে নিয়ে। তিনি বলেন, প্রথমবারের মতো পতেঙ্গা সমুদ্র সৈকতে আসলাম। অনেক ভালো লাগছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...