বুধবার, ৫ আগস্ট ২০২৬

বায়েজিদে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

কিশোরীকে গণধর্ষণের অভিযোগে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (৬ মে) তাদের গ্রেপ্তারের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে চান্দগাঁও থানা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে আসামি মো. জসিম (৫০) ও হালিশহর থেকে আজ শুক্রবার ভোরে মো. মুন্নাকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, গত ১ মে রাতে এক কিশোরীকে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার আতর আলীর বাড়ির পাশে নুরু মিয়ার ঘরে গণধর্ষণের ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, নির্যাতিতা কিশোরী রৌফাবাদে তার নিজ বাসায় দরজার সামনে দাঁড়িয়ে ছিল। ঘটনার দিন রাত ১১টার দিকে আসামি জসীম ভিকটিমকে তার মায়ের জন্য চুড়ি এনেছে বলে ডাক দেয়। ভিকটিম ঘর থেকে বের হলে আসামি জসিম মুখ চেপে ধরে রৌফাবাদ আতর আলীর বাড়ির পাশে নুরু মিয়ার বাড়িতে নিয়ে যায়।

বাসায় আগে থেকে মো. মুন্না (২৯) অবস্থান করিতেছিল। একপর্যায়ে জসীম ও মুন্না ভিকটিমেক ভয় দেখিয়ে ধর্ষণ করে। এরপর তাকে ছেড়ে দেয়। ভিকটিম ঘটনার দিন বিষয়টি কাউকে বলেনি। ৩ মে ভিকটিম বমি করতে থাকে। তখন পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি খুলে বলে। পরে ভিকটিমের মা ৫ মে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি বলেন, মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খাইরুল ইসলাম অভিযান পরিচালনা করে ৫ মে রাত সাড়ে ৯টার দিকে চান্দগাঁও থেকে মো. জসীমকে ও আজ শুক্রবার ভোর ৫টার দিকে হালিশহর থানা এলাকা থেকে আসামি মো. মুন্নাকে গ্রেপ্তার করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...