মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

আইন মেনেই বিদেশ গেছেন হাজী সেলিম: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

আইন মেনেই দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড পাওয়া সংসদ সদস্য হাজী সেলিম বিদেশ গেছেন এবং ফিরেও এসেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, তিনি খুব ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন, আবার ফেরত এসেছেন। আইনগতভাবে যেটুকু প্রশ্ন আসে আমাদের হাইকোর্ট থেকে যে নির্দেশনা ছিল, সেটিকে সামনে রেখে গিয়েছেন।

তিনি একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল। আইন মাথায় রেখেই তিনি গিয়েছেন। উনি (হাজী সেলিম) আইন মেনেই গেছেন এবং আইন মেনে ফেরত এসেছেন।

সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা জানেন হাইকোর্টের রায় আছে, সেটি অফিসিয়ালি ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তিনি গেছেন, আবার চলে এসেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের ঈদে সবাই ভালো ছিলেন, সুন্দরভাবে ঈদ উদযাপন করছেন। মোবাইল সিম কোম্পানি বলছে ৭০ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছে। সব পথেই মানুষ বাড়ি গিয়েছেন এবং ফিরে আসাও শুরু হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যতটুকু খবর আমার কাছে আছে, এবার ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর এবং স্বাভাবিক ছিল। অন্য বছরের তুলনায় অনেক অনেক ভালো ছিল।

পরিস্থিতি ভালো হওয়ার কারণ কী ছিল বলে আপনি মনে করেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ থাকে, এবারও ছিল। রাস্তাঘাটে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি, সবাই সুন্দরভাবে যেতে পেরেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মলম পার্টি, অজ্ঞান পার্টি, এগুলোকে আমরা দূর করতে পেরেছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যেগুলো মনে করেছে অসুবিধা হতে পারে সেগুলো আগে থেকেই সমাধান করেছে।

ঈদের পরে বিএনপি কঠোর আন্দোলনের যে হুঁশিয়ারি দিয়েছে। সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বিএনপি রাজনৈতিক দল। নানা ধরনের কৌশল তারা অবলম্বন করবে জনগণের কাছে যাওয়ার জন্য।

তারা যেসব কর্মসূচি দিচ্ছে সবগুলোই জনস্বার্থের বিরুদ্ধে দিচ্ছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। দল হিসেবে অনেকেই অনেক কথা বলে থাকেন। কিন্তু সেটা যদি বাস্তবসম্মত না হয়, জনগণ যদি গ্রহণ না করে তাহলে আন্দোলন বলুন আর যাই বলুন এগুলো সফল হয় না।

তিনি আরও বলেন, নৈরাজ্যের প্রশ্নে আমাদের নিরাপত্তা বাহিনী তো আছেই। নৈরাজ্য হলে তাদের ওপর যে অর্পিত দায়িত্ব সেটা তারা পালন করবেন। আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ আছেন।

যারাই নৈরাজ্য সৃষ্টি করবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন কিংবা ভাঙচুর করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...