চট্টগ্রামের পটিয়া উপজেলার কমল মুন্সি হাট এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় আরো বেশ কয়কজন যাত্রী গুরুতর আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার দিকে কমল মুন্সির হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দুপুরে সৌদিয়া পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্হলেই একজন মারা গেছে। সিএনজিটি দুমড়ে মুচড়ে গেছে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
পটিয়া হাইওয়ে থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, দূঘটনার খবর পেয়ে আমাদের একটি ঘটনাস্হলে পৌঁছেছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
