বুধবার, ১৩ মে ২০২৬

টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ১০রোহিঙ্গা গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ১০ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সবাই ডাকাত দলের সদস্য এবং কয়েকজনের বিরুদ্ধে মামলাও রয়েছে। 

বুধবার ভোরে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শিবিরের এইচ ব্লক থেকে তাদের আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন,ফজল হকের ছেলে আক্তার হোছেন, জাহিদ হোসেনের ছেলে মো. হাসান, আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ নূর, আব্দুস সালামের ছেলে সাইফুল রহমান, মৃত আবু জাফরের ছেলে নুরুল আমিন, মিয়া হোসেনের ছেলে শাহিন, মো. শমসের আলমের ছেলে মো. ইলিয়াস, নুরুল ইসলামের ছেলে মো. রফিক, কামালের ছেলে খাইরুল আমিন এবং মৃত শহর আলীর ছেলে মো. ইলিয়াস। তারা সবাই নয়াপাড়া নিবন্ধিত শিবিরের রোহিঙ্গা।

১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বলেন,ক্যাম্পের দায়িত্বরত একদল পুলিশ ডাকাতির গোপন সংবাদ পেয়ে নিবন্ধিত এইচ ব্লকে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশি তৎপরতার কারণে ডাকাতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের হেফাজত হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) জব্দ করা হয়।

১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম আরও বলেন, আটককৃত ১ নম্বর ব্যক্তি হত্যা মামলার আসামি। এ ছাড়াও আটককৃত ডাকাতেরা ক্যাম্প এলাকায় অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ থানা হয়ে আদালতে তোলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার...

লোহাগাড়ায় জমি দখল বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

আরও পড়ুন

লোহাগাড়ায় জমি দখল বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আবুল কাসেম (৫৬) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।মঙ্গলবার (১২মে)অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব শুক্লা সরকার এক চিঠিতে এ তথ্য জানা...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...