মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কক্সবাজারে ১৯ হাজার ইয়াবাসহ ৪জন গ্রেফতার

চট্টগ্রাম নিউজ ডেস্ক

কক্সবাজার জেলার সদর ও রামু থানাধীন এলাকায় পৃথক অভিযানে ১৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৪ মে) র‌্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- ছুরুত আলম (৪৪), মোঃ তৈয়্যব (৪৫), মোঃ আক্তার উদ্দিন (২৭) ও মোঃ আতিক উল্যাহ নোমান (২৮) ।

র‌্যাবের দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী। তারা জব্দকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউপিস্থ পশ্চিম লারপাড়া এলাকার কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এর সামনে থেকে ১০হাজার ইয়াবাসহ ছুরুত আলম ও কক্সবাজার জেলার রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের ঘোনারপাড়া সাকিনস্থ আফসার মার্কেটের সামনে থেকে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ বাকী ৩জনকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় র‌্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার...

আরও পড়ুন

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পৃথিবীতে যে শিশু আসবে সেই নবাগতকে স্বাগত...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে...

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে ৩৭ বছর বয়সী এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টায়...