রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বান্দরবানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাড়তে শুরু করেছে পর্যটকদের ভিড়

মোঃশহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

সারাদেশের মত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে পার্বত্য বান্দরবানে বসবাসকারী জনসাধারণ।

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ঝড়োহাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি এই সব বৈরী আবহাওয়া ও দুর্ভোগ উপেক্ষা করে পর্যটকদের ঢল নেমেছে পর্যটন স্পট বান্দরবানের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ।

ঈদের দিন থেকে শুরু করে ভ্রমণপিপাসুরা ভিড় করেছেন এ পর্যটন কেন্দ্রগুলোতে। তবে বৈরী আবহাওয়া অপেক্ষা করে গতকাল পর্যটক উপস্থিতি ছিল লক্ষণীয়।

বৃষ্টি কারণে মহাসড়কগুলো বেহাল অবস্থা, প্রতিকূল আবহাওয়াও তাদের দমাতে পারেনি। থেমে থাকেনি পর্যটকদের বাঁধ ভাঙা উল্লাস।

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে কেউ সপরিবারে কেউবা বন্ধু-বান্ধব সঙ্গে নিয়ে ছুটে এসেছেন প্রকৃতির সজীবতায়। পাহাড়টিলা, স্বচ্ছ জলরাশি, গহিন বনের সঙ্গে মিতালী করে ঘুরে বেড়ানোর অভিপ্রায় নিয়ে আসা মুগ্ধতায় ফিরেছেন ক্লান্ত পর্যটকরা। পাহাড়, টিলা, নদী প্রকৃতির সবুজ অরণ্যঘেরা এখানকার পর্যটন কেন্দ্রগুলোতে ফুটে ওঠে তাদের সরব পদচারণা।

ঈদে ঘুরাঘুরির এই আনন্দে কিছুটা বাধা হতে পারে বৃষ্টি , গতকাল বান্দরবানের অনেক স্থানেই দমকা সহ ঝড়ো হাওয়া হওয়ার খবর পাওয়া গিয়েছে।

বান্দরবান আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, ঈদের পরের দিন(আজ) বান্দরবান জেলা সদরের বেশ কিছু এলাকায় বৃষ্টি পাত হওয়ার সম্ভাবনা আছে,তবে সকাল থেকেই ঈদ উপলক্ষে জেলার বাহির হতে বিপুল সংখ্যক পর্যটকের আনাগোনা চোখে পড়ার মত,তারা বৃষ্টি উপেক্ষা করেই খুব ভোরে জেলার দর্শনীয় পর্যটন স্পট গুলোতে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছে।

কয়েকজন পর্যটকের সাথে আলাপকালে তারা জানায়, ঈদের ছুটির সুযোগটা কাজে লাগাতে বন্ধুদের নিয়ে চিম্বুক,নিলগিরি,নিলাচল পর্যটন কেন্দ্র দেখতে যাবো তাই খুব সকালেই হোটেল থেকে বের হয়েছি,বাইরে খুব বৃষ্টি তার পরেও আমরা গন্তব্যে যাওয়ার জন্য চাঁদের গাড়ি রিজার্ভ করেছি,আশা করি বৃষ্টি থেমে যাবে।

এদিকে জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল জানান, জেলায় আজ বেশ কিছু এলাকায় দমকা সহ ঝড়ো হাওয়া হয়েছে,তবে বৃষ্টি পাত দীর্ঘ ক্ষন স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই,সাধারণত বৈশাখের এই সময়টাতে স্বাভাবিক ভবে বৃষ্টি পাত হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, ঈদের পরের দিন ৪ই মে বান্দরবান জেলা সদর সহ এর আশপাশের এলাকা এবং উপজেলা গুলোর বেশ কিছু এলাকায় রেকর্ড পরিমান বৃষ্টিপাতপাত হবে।

ঈদ মানে আনন্দ আর তাই ঈদের এই আনন্দে বৃষ্টি পাতের তেমন কোন প্রভাব পড়বেনা বলে মন্তব্য করেছেন বান্দরবানে ঘুরতে আশা পর্যটক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায়...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

আরও পড়ুন

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের অগ্রগতি ইতিবাচক। বন্দরের তবে আরও অনেক কিছু করার...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...