ঈদের দিন নামাজ আদায় করে বন্ধু,পাড়া প্রতিবেশীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষ করে নিজ বাড়িতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্কুল শিক্ষক মোঃ হারুনর রশিদ।
এমন হৃদয় বিদায়ক ঘটনাটি ঘটেছে কক্সবাজার জেলার ঈদগাঁও মেহেরঘোনা গ্রামে।মৃত মাস্টার হারুনর রশিদ মেহেরঘোনা গ্রামের ছৈয়দ নুরের পুত্র ও নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং তিন সন্তানের জনক।
স্থানীয়রা জানান,নাদেরুজ্জমান উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ হারুনর রশিদ সকালে ঈদের নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে যান এবং যথারীতি নামাজ আদায় করে বন্ধু ও প্রতিবেশীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরবর্তীতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মসজিদের সামনে দাঁড়িয়ে সহপাঠীদের সাথে ক্যামেরায় ছবিও নেন এবং তা পরবর্তীতে নিজ ফেসবুক আইডিতে আপলোড দিয়ে ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন।ঈদের সালাত আদায়ের পর মসজিদের দরজায় ধারণ করা ছবি গুলো মৃত্যুর দুই ঘন্টা পূর্বে নিজে ফেসবুকে আপলোড দিয়েছিলেন।
নামাজ শেষে ওনার প্রতিবেশী ঈদগাঁও কেজি স্কুলের শিক্ষক সুলতান আহমেদের বাসায় গিয়ে শুভেচ্ছাও বিনিময় করেন।আপ্যায়ন শেষে পাশের নিজ বাড়িতে পৌঁছে হঠাৎ অসুস্থতা অনুভব করেন। অবস্থা বেগতিক মনে হওয়ায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
পরিচিত মুখ স্কুল শিক্ষক হারুনর রশিদের এমন মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্য।বাদে মাগরিব স্থানীয় মেহেরঘোনা ইউনুছিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে দাফন করা হয় তাকে।
