বুধবার, ১৩ মে ২০২৬

রাঙ্গামাটির পৌর সভার পাঁচটি ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের জামাত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙামাটি জেলা প্রতিনিধি :

রাঙামাটি পৌরসভার ৫টি ঈদগাহে অনুষ্ঠিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত।

রোববার (২ মে ) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে  চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে এমনটাই জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী জানান, মঙ্গলবার পবিত্র ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। এবার রাঙামাটি পৌরসভার ৫টি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

ঈদের জামাতের সময়সূচীঃ তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানঃ তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাতঃ সকাল ৮.০০ টায় এবং ২য় জামাতঃ ৯.০০ টায় অনুষ্ঠিত হবে।

রিজার্ভ বাজার পুরাতন কোর্ট বিল্ডিং (শহীদ আব্দুল শুক্কুর) ঈদগাহ ময়দানে : সকাল ৯টায় ১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বনরুপা আদালত ভবন মাঠ ঈদগাহ ময়দানে ২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাতঃ সকাল ৮.০০ টায়, এবং সকাল ৯টায় ঈদের ২য় জামাত অনুষ্ঠিত হবে।

ভেদভেদি আমানতবাগ মাঠ ঈদগাহ ময়দানে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাতঃ সকাল ৭.৩০ মিনিট এবং ২য় জামাত সকাল ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এছাড়াও শহরের পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ঈদগাহ ময়দানে সকাল ৮.০০ টায় ঈদের ১টি জামাত অনুষ্ঠিত হবে।

এসময় রাঙামাটি জেলা ইমাম সমিতির সভাপতি কারী ওসমান গনী চৌধুরীসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও একইভাবে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একই ভাবে অনুষ্ঠিত হবে বলে জানা যায় ঈদের জামাত ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান চলাকালে গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে...