বুধবার, ১৩ মে ২০২৬

কাপ্তাইয়ে খেলাধুলার বিবাদের জেরে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

কাপ্তাইয়ের ৩ নং চিৎমরম ইউনিয়নে খেলাধুলা সংক্রান্ত বিবাদের জেরে মনজুরুল হক(৩৫) নামে এক যুবকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত মনজুরুল হক চিৎমরম ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মোঃ আজিজুল হকের ছেলে।

 রবিবার(১ মে) রাত ৯ টার দিকে উপজেলার চিৎমরম এর মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল হক।

তিনি জানান, রবিবার সকালে দুই পরিবারের ছেলেদের মধ্যে খেলাধুলা সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। পুলিশ এবং জনপ্রতিনিধিরা এই ঘটনার মীমাংসা করে দি। কিন্ত রাত ৯ টায় এই ঘটনার জেরে পলাশ মিস্ত্রি, তার সঙ্গীয় সন্ত্রাসী রফিক ও আরোও লোকজন নিয়ে এসে মনজুরুলকে ধারালো দা দিয়ে আঘাত করলে মনজুরুলের মাথায় ও বাম হাতে গুরুতর আঘাত লাগে।

আহত ব্যক্তিকে স্থানীয় এবং তাঁর পরিবারের সদস্যরা রাতে চিকিৎসার জন্য প্রথমে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে এই ঘটনার সাথে সাথে ইউপি সদস্য মোঃ সিরাজুল হক স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত পলাশ মিস্ত্রি, তাঁর স্ত্রী ও মেয়ে এবং তার সহযোগী রফিকের স্ত্রীকে আটক করে চন্দ্রঘোনা থানা পুলিশ কে খবর দেন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি সদস্যের মাধ্যমে খবর পাওয়ার সাথে সাথে পুলিশ সেই এলাকায় গিয়ে ৪ জনকে আটক করে। ওসি জানান, এই বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযুক্ত পলাশ মিস্ত্রির সহযোগী রফিক পলাতক রয়েছেন বলে জানান স্থানীয় ইউপি সদস্য ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

আরও পড়ুন

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...