রবিবার, ৯ আগস্ট ২০২৬

রাউজানে গ্যাস লাইনের পাইপ চুরির সময় লরিসহ আটক ৫

মোহাম্মদ রায়হান ইসলাম, রাউজান প্রতিনিধি

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের পাশে রাখা গ্যাস লাইনের পাইপ লরিতে তুলে চুরি করে নিয়ে যাওয়া সময় জনতার হাতে লরিসহ চোর সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।

১লা মে (রবিবার) সকালে প্রকাশ্য দিবালোকে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের চারা বটতল বাজার সংলগ্ন ব্রীকফিল্ড এলাকা থেকে চোরের দলকে আটকের পর স্থানীয় জনতা গণপিঠুনি দিয়ে পুলিশকে সোর্পদ করেছে।

জানা যায়, রাউজান এলাকায় বিসিক শিল্প নগরীতে গ্যাস সংযোগ দেওয়ার জন্য গ্যাস লাইন নির্মানের জন্য চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে স্তুপ করে রাখা হয় লৌহার পাইপ গুলো। চোরের দল চট্টগ্রাম শহর থেকে লরি ও ক্রেন ভাড়া করে এনে লৌহার পাইপগুলো ক্রেনের সহায়তায় লরিতে তুলে ফেলে। এসময় চারাবটতল বাজার এলাকার আমির নামে এক দারোয়ান এ দৃশ্য দেখে স্থানীয় পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী ও বাজারের লোকজনকে জানায়। তখন স্থানীয় জনতা চোরের দলকে আটক করে। পরে স্থানীয় কাউন্সিলর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসেন রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুণসহ পুলিশের একটি দল।

পরে বিষয়টি ফোন করে গ্যাস লাইন নির্মানকারী ঠিকাদারকে জানালে ঠিকাদার লৌহার পাইপ তুলে নেওয়া লোকজন তাদের লোকজন নয় বলে জানায়।

এ প্রসঙ্গে রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী বলেন, লরি, ক্রেন সহ ৫ চোরকে আটক করে রাউজান থানার পুলিশকে ফোন করে জানায়। পুলিশ ঘটনাস্থলে আসলে আটক করা লরি, ক্রেন সহ চোর চক্রের ৫ জনকে রাউজান থানা পুলিশের কাছে সোর্পদ করি।

আটক করা লরি চালক নাঈম উদ্দিন বলেন, রহমান ইঞ্জিনিয়ার্স থেকে লরি ও ক্রেন ভাড়া করে আনা হয়। রহমান ইঞ্জিনিয়ার্স নামের প্রতিষ্ঠানটি কোথায় ও প্রতিষ্ঠানের মালিক কে তা জানা যায়নি।

আটক ব্যক্তিদের মধ্যে একরামুল হক বলেন, আমি দিনমজুরের কাজ করি। আমি সহ আমরা চারজনকে চট্টগ্রাম নগরীর চকবাজার থেকে ১ মে রবিবার সকালে কাজ করার জন্য নিয়ে আসেন। কাজ করতে এসে গ্যাস লাইনের পাইপ চুরি করার জন্য আমাদেরকে নিয়ে এসেছে বলে জানতে পারি।

এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন বলেন, গ্যাস লাইন নির্মানের জন্য আনা লৌহার পাইপ ক্রেনের সহায়তায় লরিতে তুলে চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা লরি, ও ক্রেনসহ ৫ ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।

চুরি কাজে ব্যবহৃত লরি, ও ক্রেন পুলিশের হেফাজতে রয়েছে। চুরির ঘটনার সাথে জড়িত ৫ ব্যক্তিকে রাউজান থানায় আটক রাখা হয়েছে। এ ব্যাপারে গ্যাস লাইনের ঠিকাদারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...