শুক্রবার, ১ মে ২০২৬

ওয়ালট‌নের টাকা নি‌য়ে পালা‌লো স্বামী-স্ত্রী,পাবনা থে‌কে গ্রেপ্তার স্ত্রী

নগরীর কো‌তোয়ালী থানা এলাকার বি‌ভিন্ন মা‌র্কেটের ব‌্যবসায়ী‌দের পণ‌্য দেওয়ার কথা ব‌লে ৭৭ লাখ টাকার আত্মসাতের মামলায় নুরজাহান বেগম (২৬) নামে এক মহিলাকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে পু‌লিশ।

আজ রোববার নুরজাহান‌কে গ্রেপ্তা‌রের বিষয়টি নি‌শ্চিত ক‌রেন কো‌তোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জা‌হেদুল ক‌বির। এ সময় তার কাছ থেকে নগদ ৩২ লাখ ৮৯ হাজার টাকাসহ একটি ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রামে ওয়ালটনের মার্কেটিং বিভাগের প্রধান হিসেবে দীর্ঘ দিন কর্মরত ছিলেন ফারুক হোসেন। সে সুবাধে তিনি নগরের বিভিন্ন শো রুম থেকে নগদ অর্থ সংগ্রহ করে স্ত্রীর হেফাজতের রাখতেন। এক পর্যায়ে ৭৭ লাখ টাকা কোম্পানিকে জমা না দিয়ে স্ত্রীসহ চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে পালিয়ে যান ফারুক হোসেন। এ ঘটনায় গত ২২ এপ্রিল ওয়ালটন পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ আরো জানায়, মামলা দায়েরের পর গোপন সংবাদে তাদের অবস্থানের স্থান চিহ্নিত করে শনিবার (৩০ এপ্রিল) পাবনার হেমায়েতপুর স্বামী ফারুক হোসেনের আত্মীয়ের বাড়ি থেকে অভিযান চালিয়ে স্ত্রী নুরজাহান বেগমকে গ্রেপ্তার করা হয়। এসময় কলসি ও টিনের জারে রাখা নগদ ৩২ লাখ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর বলেন,মামলার পর আসামিদের অবস্থান চিহ্নিত করে পাবনার হেমায়েতপুর থেকে নগদ ৩২ লাখ ৮৯ হাজার টাকাসহ স্ত্রী নুরজাহান বেগমকে গ্রেপ্তার করা হয়। বাকি টাকা নিয়ে ফারুক হোসেন পলাতক। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চল‌ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে...