চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় রাসেল (২৫) নামে এক যুবকের শরীর থেকে পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (১ মে ) সকাল ৯টার দিকে খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি অংশের জামালুল কোরান মাদ্রাসা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহত রাসেলের বাড়ি উত্তর ফটিকছড়ির দাতমারা ইউনিয়নে।
প্রত্যক্ষদর্শীরা জানান , নাজিরহাটের দিক থেকে আসা সিএনজি অটোরিকশা সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী মারাত্বক আহত হয় এবং তার একটি পা সম্পূর্ণ থেতলে যায়। এ সময় অটো রিকসা চালকও আঘাত প্রাপ্ত হন। পথচারীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে রাসেলের অবস্থা অবনতির দিকে। ইতিমধ্যে চিকিৎসকরা জানিয়েছেন থেতলে যাওয়া পা টি কেটে ফেলতে হবে।
অন্যদিকে, একই দিন দুপুর ২ টার দিকে নাজিরহাট -দরবার শরীফ সড়কে কার – সিএনজি অটোরিক্সার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুইটি গাড়ির চালক আহত হন।
