রবিবার, ৯ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে সাংবাদিকের বাড়িতে হামলার মূলহোতা হাসেমসহ গ্রেপ্তার ৩

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সবুজের বাড়িতে হামলার ঘটনায় প্রধান আসামিসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 শনিবার সন্ধ্যা সাতটায় মিরসরাই উপজেলার বারৈয়ারহাট এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এরা আগে গতকাল শুক্রবার রাতে থানায় মামলা দায়ের হ‌য় ।

গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহামুদাবাদ এলাকার মৃত আবুল মুনসুর চৌকিদারের পুত্র মো.হাসেম প্রকাশ আবুল হাসেম (২৮),একই এলাকার নুর সোলেমানের পুত্র মো.আকবর (২৩) ও মো.রাকিব (২৪)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি জানান,হামলার ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তবে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে শুক্রবার সন্ধ্যায় মিরসরাই উপজেলার বারৈয়ারহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন ভিডিও ফুটেজ দেখে নাম-পরিচয় চিহ্নিত করে অন্য আসামিদের‌ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য,গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল এলাকায় সাংবাদিক সবুজ শর্মার বাড়িতে মো.হাসেম প্রকাশ আবুল হাসেম ও আকবরের নেতৃত্বে ১৫/২২ জন সন্ত্রাসী প্রবেশ করেন। এসময় দেশীয় অস্ত্রসহ অবস্থান নেওয়ার পাশাপাশি তারা বাড়ির বাউন্ডারির ভেতরে থাকা আম গাছ থেকে আম পাড়া শুরু করেন। ঘটনার একপর্যায়ে তাদের আম পাড়তে নিষেধ করলে কিশোর গ্যাং এর সন্ত্রাসী চক্র তার বৌদি মঞ্জু শর্মা ও বোন শিখা শর্মার উপর হামলা চালায়। এসময় তারা সবুজের ঘরের ভেতর ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা লুট করে পালিয়ে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা সবুজের ভাই শ্যামল শর্মাকে প্রকাশ্যে পুঁড়িয়ে মারার হুমকি প্রদানের পাশাপাশি স্থানীয় ইউপি সদস্যর নির্দেশে এ হামলার ঘটনা ঘটিয়েছেন বলে জানান।

এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে হামলার শিকার হওয়া সাংবাদিক সবুজ শর্মার মেজ ভাই শ্যামল কান্তি শর্মা বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার...