সোমবার, ১০ আগস্ট ২০২৬

১৪ ঘন্টা কাদায় অবরুদ্ধ থাকার পর উদ্ধার হল হাতি

মোহাম্মদ ইমরান হোসেন , রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাদায় আটকে প্রায় ১৪ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ১টি বন্য হাতিকে উদ্ধার করা হয়েছে। এ হাতিটিকে উদ্ধার করতে সময় লেগেছে প্রায় ৪ ঘন্টা।

শনিবার (৩০ এপ্রিল) উপজেলার কোদালা বনবিটের আওতাধীন শিলক ইউনিয়নের চা-বাগান সংলগ্ন তৈলাভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিটির বয়স কিংবা পুরুষ না মহিলা হাতি তা সঠিকভাবে জানা যায়নি তবে বনবিভাগ ধারণা করছে এ হাতিটি কিশোরী কিংবা মাঝবয়সী মহিলা হাতি।

স্থানীয়রা জানান, প্রতিবছরই ধানের মৌসুমে উপজেলার শিলক-কোদালার চা-বাগান সংলগ্ন এলাকায় বন থেকে সদলবলে খাদ্যের সন্ধানে বিলে নেমে আসে বন্য হাতির দল। এ হাতিটিও রাতের দিকে বন থেকে বিলে নেমে এসে কাদামাটিতে পড়ে গেলে আটকে আর উঠতে পারেনি।

জানতে চাইলে বনবিভাগের কোদালা বিট কর্মকর্তা পিকে ধর নবীন বলেন, “বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের বনবিভাগ ও স্থানীয়রাসহ সকলেরই সম্মিলিত প্রচেষ্টায় সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ৪ ঘন্টায় এ হাতিটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা। উদ্ধারের পর হাতিটিকে পার্শ্ববর্তী বনে ফেরত পাঠানো হয় “।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, “হাতির খবর পেয়ে আমাদের লোকজন দ্রুতই এ হাতিটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ জায়গাটি কাদামাটির। হাতিটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্বাভাবিক হয়ে বনে ফিরে গেছে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ...

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

আরও পড়ুন

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ গঠনের কাজেও সবাইকে একসঙ্গে থাকতে হবে।রোববার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায়...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...