সোমবার, ২৭ জুলাই ২০২৬

পটিয়ায় গাছে বেঁধে আ’লীগ নেতাকে নির্যাতনের ঘটনায় চেয়ারম্যানসহ তার ছেলে গ্রেফতার

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

ইফতার মাহফিলে দাওয়াত না দেয়ায় পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় ইউপি চেয়ারম্যান বিএম জসিমসহ তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ এপ্রিল) ভোর রাত চারটায় দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম ও তার ছেলে মুশফিক উদ্দিন ওয়াসি (২৩)।

পটিয়া থানার ওসি রেজাউল করিম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামীলীগ নেতা জিতেন কান্তি গুহকে নির্যাতনের ঘটনায় বিএম জসিম এবং তার ছেলেকে আটক করা হয়েছে। হামলায় সম্পৃক্তদের কাউকে ছাড় দেয়া হবে না ৷

উল্লেখ্য, গত শুক্রবার পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলে হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিমকে দাওয়াত না দেয়ায়

তার সমর্থেকেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সাথে বেঁধে মারধর করেছে। এসময় জিতেন গুহকে গাছে বেঁধে মেরে রক্তাক্ত করার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তুমুল সমালোচনার ঝড় উঠে।

আহত অবস্থায় জিতেন গুহকে প্রথমে পটিয়া উপজেলা হাসপাতালে এবং পরবর্তীতে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় শুক্রবার রাতে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ভোর ৪ টায় চেয়ারম্যানসহ তার ছেলেকে গ্রেফতার করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।আজ ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায়...