বুধবার, ১ জুলাই ২০২৬

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পবিত্র জুমাতুল বিদা পালিত

চট্টগ্রাম নিউজ ডেস্ক

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হলো পবিত্র জুমাতুল বিদা। শুক্রবার (২৯ এপ্রিল) দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা। আন্দরকিল্লা জামে মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদে জুমাতুল বিদা উপলক্ষে নামাজের পর বিশেষ মোনাজাত হয়।

জুমার আজানের আগেই মসজিদে আসেন মুসল্লিরা। আজানের পর মসজিদগুলোতে তিলধারণের ঠাঁই ছিল না। প্রায় প্রতিটি মসজিদে নামাজের কাতার মসজিদ ছাড়িয়ে আশপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়।

তপ্ত সড়কে নামাজ আদায় করেন অনেকে। কয়েকটি এলাকায় জুমার নামাজ চলাকালে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সব শ্রেণি পেশা ও বয়সের মানুষ এক কাতারে সামিল হয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে ইমাম ও খতিবগণ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করেন। নামাজের আগে খতিবগণ যাকাত, ফিতরার ফজিলত ও ঈদের দিনের করণীয় বর্ণনা করেন।

চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়তুল ফালাহ মসজিদ, লালদীঘি জামে মসজিদ, হযরত শাহ আমানত খান দরগাহ মসজিদ, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, ধনিয়ালাপাড়ার বায়তুশ শরফ জামে মসজিদ, পাঠানটুলি চট্টেশ্বরাই গায়েবি মসজিদ, ফিরিঙ্গি বাজার জামে মসজিদ, মুরাদপুর মসজিদে বেলাল, বহদ্দারহাট জামে মসজিদ, মেহেদিবাগ সিডিএ আবাসিক এলাকা জামে মসজিদ, কাজির দেউড়ি জামে মসজিদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ, চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদ, সিজিএস কলোনী জামে মসজিদ, জাম্বুরি মাঠ জামে মসজিদ, বন্দরটিলা হযরত আলী শাহ জামে মসজিদসহ নগরীর বেশিরভাগ মসজিদে ছিল মুসল্লির উপচেপড়া ভিড়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে ''এমভি বে হারবার...

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’...

পরিবেশ ছাড়পত্র নেই, চট্টগ্রামে দুই কারখানার বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম নগরীতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ডাইং কার্যক্রম পরিচালনার অভিযোগে...

আরও পড়ুন

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, রুবেল, শাহ আলম, নিজাম উদ্দিন,...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৯ জুন) রাত ১২টা...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’ সর্বোচ্চ আদালত থেকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ায় সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন তার...