মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

‘নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা হলেও জনগণের প্রধান ভোগান্তি এখন মশার উৎপাত’

চসিকের ১৫তম সাধারণ সভায় মেয়র রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়ের মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নাগরিক সেবার মান কি ভাবে বৃদ্ধি করা যায় সে দিকে সব সময় গুরুত্ব দিতে হবে। নাগরিকদের জীবন মান কতটুকু উন্নততর করা গেল কাউন্সিলরদের জনপ্রতিনিধি হিসেবে সেদিকে দৃষ্টি রাখতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে একটি পরিবেশ বান্ধব স্মার্ট সিটিতে পরিণত করাই হবে এই পরিষদের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার ২৮ এপ্রিল নগরীর আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে চসিক ষষ্ঠ পরিষদের ১৫ তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে মেয়র এই অভিমত ব্যক্ত করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সচিব খালেদ মাহমুদসহ অন্যান্য কাউন্সিলর, বিভাগীয় ও শাখা প্রধানগণ।

মেয়র আরো বলেন, গরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা হলেও জনগণের প্রধান ভোগান্তি এখন মশার উৎপাত। এই বিষয়টিকে চিহ্নিত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতোমধ্যে মশক নিধনের জন্য আলাদা শাখা এবং একজন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেছে। এ শাখাটি সম্পূর্ণ মশক নিধন কাজে নিয়োাজিত থাকবে। মশার ওষুধ প্রয়োাগ করা, মশক প্রজনন ক্ষেত্র সমূহ ধ্বংস করা এবং ঝোপঝাড় পরিষ্কার করাই হবে এ শাখার মুখ্য কাজ। পরিচ্ছন্ন বিভাগের অন্য কোন সংশ্লিষ্ট কাজে তাদের ব্যবহার করা যাবে না।

তিনি নগরীর পরিচ্ছন্নতার উপর অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, ডোর টু ডোর যেসব সেবক কাজ করে তাদের ওয়ার্ডওয়ারী তালিকা আগামী সাধারণ সভার আগে উপস্থাপন করতে হবে। এদের মধ্যে কেউ কাজ না করে বেতন গ্রহণের যে অভিযোগ আছে তা প্রমাণিত হলে তাদেরকে চাকরীচ্যুত করা হবে বলেও জানান।

নগরীর আলোকায়ন প্রসঙ্গে মেয়র বলেন, আসন্ন রমজানের ঈদের আগে নগরীর সড়ক বাতির পোস্টগুলোতে কোন-কোনটিতে বাতি না জ্বললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হবে। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনকে স্বাবলম্বী করার উপর গুরুত্ব দিয়ে বলেন, সিটি কর্পোরেশনের যে সকল খাত থেকে আইনগত কর, টোল আদায় করার সুযোগ আছে সেই সুযোগ কাজে লাগানো এবং চসিকের যে সম্পত্তিগুলো অব্যবহৃত আছে তা ডেভেলপারদের দিয়ে উন্নয়ন করার আইনগত কোনো সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ প্রদান করেন ।

মেয়র যান্ত্রিক শাখার যে গাড়িগুলো অকেজো আছে সে গাড়িগুলো নিলামে বিক্রি করাসহ মেরামতযোগ্য গাড়িগুলো দ্রুত মেরামতের জন্য পদক্ষেপ নেয়ার উপর গুরুত্বারোপ করেন। চট্টগ্রাম নগরীর উন্নয়নে ২৪৯৫ কোটি টাকার সড়ক উন্নয়ন, ব্রীজ ও কালভার্ট নির্মাণ প্রকল্প এবং বারইপাড়া খাল খনন প্রকল্পের ১৩৭০ কোটি টাকা কোন ম্যাচিং ব্যতিরেকে অনুমোদন প্রদান করায় সাধারণ সভায় প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এ প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে চসিকের কাউন্সিলর এবং সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্ব নিয়ে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরো জানান, ১৫ জুন থেকে ২১ জুনের মধ্যে যে জনশুমারি হবে তাতে কাউন্সিলরদের সাথে সমন্বয়ের মাধ্যমে সঠিক তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য পরিসংখ্যান বিভাগকে সহযোগিতার আহবান জানান। মেয়র নগরীর সড়ক গুলোর যেখানে খানাখন্দক আছে তা ঈদের পুর্বে মেরামত করার জন্য নির্দেশ দেন। তিনি নগরীর ৪১টি ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়ে বলেন, সম্মানিত মুসল্লীরা স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাতে নিবিঘ্নে অংশ গ্রহন করতে পারে সেদিকে লক্ষল রাখার আহ্বান জানান।

মেয়র চট্টগ্রাম নগরীতে বিদ্যমান সকল সেবা সংস্থাকে তাদের কাজের সমন্বয়ের উপর পুণঃ গুরুত্ব আরোপ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...