রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সরকারি খাস জমিতে নকশা অনুমোদন দেওয়ায় দুদকের জালে সিডিএ’র কর্মকর্তারা

ডেস্ক নিউজ

চট্টগ্রাম আইনজীবী সমিতির ভবন অবৈধভাবে কোর্ট হিলে সরকারি খাস জমিতে নকশা অনুমোদন দেওয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের ওপর দুনীর্তি দমন কমিশন (দুদক) এর নজর।

দুদকের হট লাইন ১০৬ এ অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সিডিএ কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের বিষয়ে খোঁজ নিয়েছেন দুদকের একটি টিম।

পাশাপাশি দুদকের টিম কথা বলেছেন সিডিএ সচিবের সঙ্গেও। ঈদের ছুটির পর আবার সিডিএ কার্যালয়ে সব নথিপত্র পর্যালোচনার পাশাপাশি অভিযুক্ত কর্মকর্তাদেরও মুখোমুখি করা হবে দুদকের।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক আবু সাঈদ।

তিনি জানান, দুদকের হটলাইন ১০৬ এ কল পেয়ে কোর্ট হিলে সরকারি খাস জমিতে ভবনের নকশা অনুমোদনের বিষয়ে তদন্ত করতে বৃহস্পতিবার দুপুরে দুদকের একটি অভিজানিক দল সিডিএ কার্যালয়ে যায়। সিডিএ সচিবের সঙ্গেও কথা বলেছেন।

অভিযোগ সংশ্লিষ্ট কিছু নথিপত্র সংগ্রহ করেছে দুদক টিম। ঈদের ছুটির পর পূর্ণাঙ্গ রেকর্ডপত্র সংগ্রহপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে।

এর আগে, গত ৭ এপ্রিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুর রহমান হাবিব স্বাক্ষরিত একটি চিঠি দেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষকে।

সেই চিঠিতে বলা হয়, ‘চট্টগ্রামস্থ পরীর পাহাড়ে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি খাস জমিতে আইনজীবীদের পাঁচটি বহুতল ভবন অনুমোদন কার্যক্রমের সাথে জড়িত সিডিএর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর নাম, পদবী, পূর্ণাঙ্গ ঠিকানা (স্থায়ী/ বর্তমান ঠিকানা), মোবাইল নম্বর উল্লেখ করে মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।’

জেলা প্রশাসন সূত্র জানায়, ২০০৩-২০০৪, ২০০৪-২০০৫, ২০০৮-২০০৯ এবং ২০১৪-২০১৫ সালে পরীর পাহাড়ে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি খাস জমিতে বিধি-বহির্ভূতভাবে আইনজীবীদের পাঁচটি ভবন নির্মাণের নকশা অনুমোদন করেছে সিডিএর কিছু কর্মকর্তা।

এরপর গত বছরের আগস্টে আইনজীবী সমিতি আরও দুটি ভবন নির্মাণের উদ্যোগ নেয়। তখন সেটিতে বাধা দেয় জেলা প্রশাসন।

এরপর থেকে জেলা প্রশাসন ও আইনজীবী সমিতির মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। পরে সরকারের ২৫টি দপ্তর থেকে চিঠি দিয়ে কোর্ট হিলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বলা হয়।

যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর মধ্যেই সিডিএর জড়িত কর্মকর্তাদের তালিকা চেয়ে চিঠি দিল গণপূর্ত মন্ত্রণালয়।

গণপূর্ত মন্ত্রণালয়ের দেওয়া চিঠিতে সিডিএ চেয়ারম্যানকে নকশা অনুমোদনের সঙ্গে সংশ্লিষ্ট নথিসমূহের নোটশিটের ফটোকপি, সভার কার্যবিবরণী, অনুমোদিত নক্সার কপি, অনুমোদনের বিবরণী সীটও মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগে অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে সন্ত্রাস...