রবিবার, ২৬ জুলাই ২০২৬

ইউপি নির্বাচন: চন্দ্রঘোনা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন দৌঁড়ে ৫ জন

এবারোও নির্বাচনে যাচ্ছে না বিএনপি

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

শিল্প এলাকা হিসাবে খ্যাত রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

গত সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশন সচিব মোঃ হুমায়ুন কবীর বৃহত্তর চট্টগ্রামের ২১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এছাড়া একইদিন রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা ও খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত হবে। 

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ মে, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ আগামী ১৯ মে, প্রার্থিতা বাছাইয়ের শেষ তারিখ আগামী ২৬ মে’ এবং প্রতীক বরাদ্দ ২৭ মে’।

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে উপজেলা সহ জেলার সর্বত্র আলোচনায় রয়েছে চেয়ারম্যান পদে ক্ষমতাসিন দল আওয়ামী লীগের নৌকা প্রতীক কে’ পাচ্ছেন। আর তফসিল ঘোষনার বহু আগে থেকেই সরকার দলের একাধিক নেতা নানাভাবে উপজেলা ও জেলার শীর্ষ নেতাদের সাথে যোগাযোগসহ দলীয় মনোনয়ন পেতে তদবির করছেন। কারন নৌকা প্রতীক পাওয়া মানেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া অনেকটা নিশ্চিত। অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাপ্তাইয়ের নেতারা বলেছেন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক তারা বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনে কাপ্তাই উপজেলার ৪টি ইউনিয়নে কোন প্রার্থী দেয়নি। তারই ধারাবাহিকতায় আসন্ন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের কোন প্রার্থী থাকছে না।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমদ ও সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন প্রার্থী দিচ্ছি না। যদি শেষ মুহূর্তে হাইকমান্ড কোন সিদ্ধান্ত দেয়, তাহলে তখন দেখা যাবে।

এদিকে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা কৃষক লীগ নেতা মোঃ নূর উল্ল্যা ভূঁইয়া, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক কামরুল হোসেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক হানিফ বাবুল ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন।

এবিষয়ে যোগাযোগ করা হলে বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, ২০১৭ সালের ২৩ মে’ তারিখে সর্বশেষ ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন আমি নৌকা প্রতীক নিয়ে জনগণের বিপুল ভোটে জয়লাভ করি। বিগত ৫টি বছর ইউনিয়নের উন্নয়নে আমি সবসময় জনগণের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছি। বিশেষ করে করোনাকালীন সময়ে অসহায় ও গরীব প্রতিটি পরিবারের দুয়ারে দুয়ারে গিয়ে সরকারি ত্রান সামগ্রী এবং আমার পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছি। আমি আশা করছি জননেতা দীপংকর তালুকদার এমপি এবং দলের নীতিনির্ধারকরা আমার কাজের মূল্যায়ন হিসেবে আবারও আমাকে দলের মনোনয়ন দিবেন।

মনোনয়ন প্রত্যাশী কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন জানান, দল করতে গিয়ে আমি ২০০১ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কর্তৃক মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দী ছিলাম। দীর্ঘ ৯ বছর যাবৎ হয়রানি হয়ে আমি বেকসুর খালাস পাই। ১৯৯৭ সালে আমি কর্নফুলী ডিগ্রি কলেজে ছাত্রলীগের সদস্য সচিব এবং ১৯৯৯ সালে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে ধাপে ধাপে আমি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুবলীগ এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। আমি মনে করি দলের একজন পরীক্ষিত কর্মী হিসাবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেতা দীপংকর তালুকদার এমপি এবং দলের নীতিনির্ধারকরা আমাকে মূল্যায়ন করবে।

মনোনয়ন প্রত্যাশী চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেন জানান, ২০০৯ সালে আমি চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই, যা ২০১১ সালে অনুমোদন পাই। পরবর্তীতে ২০১৯ সালে আমি আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হই। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর যখন আওয়ামী লীগ ক্ষমতার বাহিরে চলে যায়, সেসময়ে ক্ষমতাসীনদের রক্তচক্ষু উপেক্ষা করে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আমি, মরহুম হানিফ মেম্বার ও মোখলেসুর রহমানকে সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করি। সেসময় ক্ষমতাসিন বিএনপি এবং ছাত্রদলের ক্যাডারদের হাতে লাঞ্ছিত হই। করোনাকালীন সময়ে আমি জননেতা দীপংকর তালুকদারের পক্ষ হতে দলের নেতাকর্মী এবং অসহায় সাধারণ মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এমনকি রমজান মাসেও ইফতার সামগ্রী বিতরণ করেছি। দল যদি আমাকে নৌকা প্রতীক দেয়, তাহলে মাদকমুক্ত সমাজ, শিক্ষা, ক্রীড়া ও ঐতিহ্যের চন্দ্রঘোনা ফিরিয়ে আনবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বেশ আগেই...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণের...