রবিবার, ৯ আগস্ট ২০২৬

বান্দরবানে ডেলিভারির সময় শিশুর মৃত্যু

পরিবারের অভিযোগ অপারেশনের সময় মাথা কাটা পড়ে মৃত্যু হয়েছে

মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান সদর হাসপাতালে অপারেশন থিয়েটারে সিজারিয়ান অবস্থায় নবজাতকের মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে নিহত শিশুর স্বজনরা।তবে চিকিৎসকদের দাবি শিশুটি মায়ের গর্ভেই মৃত ছিল ।

বুধবার(২৭ এপ্রিল) রাত দশটার সময় এ ঘটনা ঘটে।এদিকে এ ঘটনার পর সদর হাসপাতালে নবজাতকের পরিবার ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হাসপাতালে জড়ো হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডের হাফেজঘোনা এলাকার বাসিন্দা পিঙ্কি আক্তারের প্রসব যন্ত্রণা শুরু হলে তাকে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসক অপারেশনের পরামর্শ দেন। পরিবার এবং চিকিৎসক উভয়ের সম্মতিতে প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিট অপারেশনের পর অপারেশনের দায়িত্বে থাকা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও গাইনি বিভাগের ডাঃ চিম্রাসাং মারমা স্বজনদের জানায় প্রসুতির পেটের বাচ্চা মৃত ।শিশুর মা সুস্থ আছেন।

পরিবার এবং চিকিৎসক উভয়ের সম্মতিতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটি ভূমিষ্ট করানোর সময় চিকিৎসকের অসর্তকতায় শিশুর মাথা কাটা পড়ে তার মৃত্যু হয়। শিশুর মা সুস্থ আছেন।

স্বজনরা বাচ্চা দেখার পর তার মাথায় আঘাতের চিহ্ন দেখলে সন্দেহ করে এবং ভুল অপারেশনের কারনে বাচ্চার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে। খবরটি ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সংবাদ পেয়ে সদর হাসপাতাল পরিস্থিতি পরিদর্শন যান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সিভিল সার্জন নিহার রঞ্জিত নন্দী এবং সদর থানার ওসি রফিকুল ইসলাম সহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসক মৃত নবজাতক শিশুর বাবাসহ স্বজনদের অভিযোগ শোনেন।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও নবজাতকের পরিবারের পাল্টাপাল্টি বক্তব্যের কারনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বস্ত করেন নিহতের স্বজনদের।

মৃত নবজাতকের বাবা রাজমিস্ত্রী মাহাবুব আলম বলেন, চিকিৎসকের ভুলের কারনে আমার সন্তানের মৃত্যু হয়েছে। এটি দুর্ঘটনা নয়, এটি হত্যা। চিকিৎসকরা আমাদের কোন পূর্ব সতর্কতার কথা বলেনি,সবকিছুই স্বাভাবিক থাকার পরে কিভাবে এমন হলো।আমরা এর সুষ্ঠু বিচার দাবী করছি।

ঘটনার পর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল ইসলাম বাচ্চু ঘটনাস্থলে আসেন এই বিষয়ে তিনি বলেন, নবজাতকের এ ধরনের মৃত্যু কাম্য নয়,এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মূল বিষয়টি সকলের সামনে তুলে ধরা উচিত।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, শিশুটির মৃত্যু নিয়ে স্বজনদের অভিযোগ রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিষয়টি তদন্ত করবেন।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...