চন্দনাইশে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া সড়ক ভবনের সামনে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এমরান হোসেন (২৪) নামের এক যুবককে আটক করেন।
আজ (২৬ এপ্রিল) বুধবার ভোর সাড়ে ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেক ছেড়ে আসা চট্টগ্রামমুখি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃত এমরান কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো আবদুল সালামের ছেলে।
এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও পুলিশের পৃথক অভিযানে পরোয়ানা ভুক্ত আরো ২ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামীদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
