রবিবার, ৯ আগস্ট ২০২৬

রাঙ্গামাটি জেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার( ২৫ এপ্রিল ) সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

এই সময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জেলার উন্নয়ন কাজে গতিশীলতা বাড়াতে হস্তান্তরিত বিভাগগুলোর জেলা পরিষদ এর সাথে আরো সমন্বয় বাড়াতে হবে।

জাতীয় ও স্থানীয় প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদকে নিবিড়ভাবে সম্পৃক্ত করা না গেলে উন্নয়ন কাজে সমন্বয় হীনতা সৃষ্টি হবে। তিনি উন্নয়ন কাজ বাস্তবায়নে যে সমস্ত বিভাগের আন্তরিকতা এবং অংশগ্রহণের অভাব রয়েছে সেগুলি কাটিয়ে উঠে সার্বিক কল্যাণে আহবান জানান।

পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা, দীপ্তিময় তালুকদার, অংসুই ছাইন চৌধুরী, সবির কুমার,চাকমা, রেমলিয়ানা, ইলিপন চাকমা, নিউচিং মার্মা,প্রিয় নন্দ চাকমা,বিপুল ত্রিপুরা,মোঃ আব্দুর রহিম, মোসাম্মৎ আজমা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাঃ সীবলী নোমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আরেফিন আজিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌলী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তপন কুমার পাল,ক্ষুদ্র নৃ- গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট কালচারাল অফিসার শোভিত চাকমা ছাড়াও অন্যান্য জেলার সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব- স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...