রবিবার, ২ আগস্ট ২০২৬

ইফতারে ধনী গরিবের কোন ভেদাভেদ নেই: হেলাল আকবর চৌধুরী বাবর

চট্টগ্রাম নিউজ ডটকম

চলমান পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকে প্রতিদিন গড়ে ২ হাজারের অধিক সাধারণ মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করে চলেছেন সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর

মূলত বীর চট্টলার অবিসংবাদিত নেতা চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের নামে তিনি এসব ইফতার বিতরণ করে থাকেন। এর কারণ হিসেবে তিনি বলেন, যে কোন দূর্যোগ সংকটে কিংবা পবিত্র সময়ে মহিউদ্দীন ভাই সাধারণ জনগণের পাশে থাকতেন। এগুলো মূলত ওনারি কাজ।

মহিউদ্দীন ভাইয়ের জীবদ্দশায় তিনি সাধারণ মানুষের পাশে দাড়াতেন। মানুষের মুখে খাবার তুলে দিতে পারলেই তিনি সবচেয়ে বেশী আনন্দ পেতেন।

তিনি রমজানে হাজার হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করতেন আর আমরা কর্মীরা সারাদিন কেটে কর্ম সম্পাদন করতাম।আজকে তিনি আমাদের মাঝে নেই কিন্তু নেতার শিক্ষা গুলো বুকে ধারণ করে আমরাও চেষ্টা করছি যৎসামান্য মানুষের পাশে দাড়াতে।

তিনি আরো বলেন,পুরো মাহে রমজান মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ও সিয়াম সাধনার মাস। এই একটি মাস আমরা ধনী গরীব সকলে সারাদিন অভুক্ত থেকে রোজা রাখি। তাই রোজার যেমন ধনী গরিবের ভেদাভেদ নেই, তেমনি ইফতারেও ধনী গরিবের কোন ভেদাভেদ নেই। আমরা সকলে এক ও অভিন্ন ভাবে সত্যকারের মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্টা করতে হবে। তবেই সমাজের শ্রেণী বৈষম্য নিরসন হবে।

আজ ২৪ এপ্রিল বিকাল ৫ টার সময় নন্দনকানন, ডিসি হিল, পুরান বন্দর এলাকায় ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সদস্য ওমর ফারুক, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা, এম কুতুবউদ্দীন চৌধুরী, মোহাম্মদ তসলিম , মোঃ মোরশেদ আলম, কাজী দেলোয়ার হোসেন, দীপংকর রোদ্র বাপ্পা, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবু শাদাত সায়েম, মোঃ জাহেদ, মোঃ দেলোয়ার হোসেন, হোসাইন আহমেদ রুবেল, আবু তাহের রানা, কামরুল হাসান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

আরও পড়ুন

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে।আজ রবিবার সরকারি...