রবিবার, ২ আগস্ট ২০২৬

দুই ট্রেনের সংঘর্ষে ৩ বগি ক্ষতিগ্রস্থ: তিন সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের পাহাড়তলী মার্শাল ইয়ার্ডে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে মহানগর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি। এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় এই দুর্ঘটনা ঘটে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী।

তিনি বলেন, মার্শাল ইয়ার্ডে মহানগর এক্সপ্রেসের তিন বগি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।

তিনি বলেন, ধাক্কা লাগার কারণে মহানগর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়। পরে তিনটি নতুন বগি সংযুক্ত করে দুপুর সাড়ে ১২টার পরিবর্তে ২টা ১৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এই ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলীকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী জাহেদ আরেফিন তন্ময়।

জানা গেছে, মহানগর এক্সপ্রেস ট্রেন মার্শাল ইয়ার্ডে পরিষ্কার করা শেষে ইয়ার্ড থেকে বের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা হয়। মেঘনা এক্সপ্রেস ট্রেনটিকেও মার্শাল ইয়ার্ডে পরিষ্কার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...