বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

চট্টগ্রাম নিউজ ডটকম:

উদ্ভাবনী কাজে লাগাই- ম্যালেরিয়া রোধে জীবন বাঁচাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের মত চট্টগ্রামেও পালিত হলো বিশ্ব ম্যালেরিয়া দিবস । 

দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন এনজিও র‌্যালি , আলোচনা সভাসহ সচেতনতামূলক কর্মসূচি পালন করে । প্রতিনিধিদের পাঠানো খবর- 

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

 

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর উদ্যোগে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রাম ও হিল ফ্লাওয়ার এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে একটি র‍্যালী শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারোও স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।

র‍্যালি শেষে স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহনেওয়াজ হাসানের সভাপতিত্বে কাপ্তাই উপজেলা ব্রাকের ব্যবস্থাপক সঞ্জয় চাকমার সঞ্চালনায় এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মেজবাহ উদ্দিন, ডাঃ তৌফিক এনাম ও চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।

স্মৃতি বিন্দু চাকমা ,জুরাছড়ি উপজেলা:

দিবসটি উপলক্ষে সোমবার সকালে জুরাছড়ি উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,পার্বত্য এলাকা ম্যালেরিয়া প্রবণ হিসেবে আখ্যায়িত করা হলেও বিগত সময়ের তুলনায় বর্তমানে অনেকাংশে কম। মাঝে মাঝে দুই একজন ম্যারেরিয়া রোগী পাওয়া যায়। ম্যালেরিয়া নির্মূল করণের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ব্র্যাক কর্তৃক প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ প্রতিবছর ম্যালেরিয়া প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষে বিনামূল্যে মশারি দিয়ে যাচ্ছে সাধারণ জনগণের মাঝে। এজন্য আরো বেশী প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বাড়ানোর জন্য জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের প্রতি অনুরোধ করেন।

সভায় আরো বক্তব্য রাখেন জুরাছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অালপনা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা, ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা, ব্র্যাক ম্যানেজার অনিল বরন দেওয়ান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর দৌড়ে ব্যস্ত। কিন্তু আমরা কি ভাবছি—আমার সন্তানটি প্রকৃত মানুষ হয়ে উঠছে কি না? আমাদের সন্তানরা...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী উপজেলায় দ্রতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু হবে। এছাড়া উদ্বোধনের সময় শুরু না হলেও অল্প কিছুদিনের...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...