শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ছিনতাইকারী ধরতে চলন্ত ট্রেন থেকে লাফ দিলেন চবি ছাত্রী

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ছিনতাইকারীকে ধরতে বিশ্ববিদ্যালয়গামী চলন্ত শাটল ট্রেন থেকে লাফ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী।

আজ রবিবার (২৪ এপ্রিল) সকাল ৮ টায় চট্টগ্রাম নগরীর কদমতলী মোড় অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন বটতলী স্টেশন থেকে সকাল ৮টার শাটল ট্রেন কদমতলী মোড় অতিক্রম করার সময় চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে লাফ দেয় এক ছিনতাইকারী।

এসময় ছিনতাইকারীকে ধরতে চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী নন্দিতা দাসও ট্রেন থেকে লাফ দেন। নিচে নেমে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান।

এ বিষয়ে পুুলিশ সদস্য রফিক বলেন, চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করে লাফ দেওয়া ছিনতাইকারীকে ধরতে এক শিক্ষার্থী লাফ দেন। কিন্তু ট্রেনের গতি বেশি হওয়ার কারণে আমরা নামতে পারিনি। পরে ঘটনাস্থলে বিভিন্নভাবে খোঁজ নিয়েও ওই ছাত্রীর অবস্থা জানা যায়নি। বিষয়টি আমরা চট্টগ্রাম রেলওয়ে থানাকে জানিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ডঃ শহীদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমরা রেলওয়ে থানাকে জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ভুক্তভোগী চবি শিক্ষার্থী নন্দিতা দাস প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার প্রধান আসামি আবু তৈয়ব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪...