সোমবার, ২৭ জুলাই ২০২৬

আকবরশাহ টোলরোডে ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আকবরশাহ থানার টোলরোডের লতিফপুর এলাকার বেড়িবাঁধের রাস্তার উপর থেকে মহাসড়কে ডাকাতি মামলার আসামিসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (২৩ এপ্রিল) তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার তিন ডাকাত হলেন- সাহেদ হোসেন টিটু (২৪), মোহাম্মদ জাহিদ হোসেন শাকিল (২২) ও শাহেদ আজগর হীরা (২৪)।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন, গোপন সংবাদে জানতে পারি একদল ডাকাত টোল রোডের জে এম সি রিফুয়েলিং স্টেশনের বিপরীতে বেড়িবাঁধের রাস্তার উপর থেকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে তাদের তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, ২টি কার্তুজ, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল জব্দ করা হয়। ডাকাত দলের পলাতক সদস্য মুরাদ হাসান (২৪), মো. আজাদ (৩৫), জুয়েল (২৫) ও ইমনকে ধরতে পুলিশ চেষ্টা করছে।

ওসি আরো বলেন, গ্রেপ্তার সাহেদ হোসেন টিটুর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলাসহ ৫টি মামলা রয়েছে। সীতাকুণ্ড থানার একটি ডাকাতির মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামিরা তার নাম বলেছিল। সে মামলায় পলাতক ছিল টিটু। অন্য দুই আসামির বিরুদ্ধেও থানায় একাধিক মামলা আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...