রবিবার, ২ আগস্ট ২০২৬

সেন্টমার্টিনে সাড়ে তিনমণ ওজনের কোরাল দেড় লাখ টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে ১৪০ কেজি (সাড়ে তিনমণ) ওজনের ভোল কোরাল মাছ ধরা পড়েছে। এটি বিক্রি হয়েছে দেড় লাখ টাকায়। মাছটি দেখতে শত শত লোক ভিড় জমায়।

আজ শনিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে রশিদ আহমদ নামে স্থানীয় এক জেলের টানা জালে মাছটি ধরা পড়ে।

জেলে রশিদ জানান, প্রতিদিনের মতো সকালে টানাজাল নিয়ে সাগরে নামি। জাল ফেলে টেনে তুলতে গিয়ে দেখি এ বড় আকারের বোল কোরাল মাছটি ধরা পড়ে। পরে ওজন দিয়ে দেখি ১৪০ কেজি (সাড়ে তিনমণ) হয়েছে।

দীর্ঘদিন ধরে সমুদ্রের বুকেই রিজিক তালাশ করছি, ৫-১০ কেজি ওজনের মাছ জালে এসেছে। কিন্তু এটাই প্রথম এক সাথে সাড়ে তিনমণ ওজনের মাছ পাওয়া গেল।

তিনি আরো বলেন, সেহেরি খেয়ে ফজর নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। সকালে ঘুম ভাঙার পর হালকা ইবাদত করে সাগরে যায়। আল্লাহ পবিত্র রমজানের উছিলায় অসীম রহমত হিসেবে হয়তো আমাদের জন্য এত বড় রিজিক বরাদ্দ দিয়েছেন। মাছটি স্থানীয় ব্যবসায়ীদের কাছে এক লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেছি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, জেনেছি শনিবার সকালে সেন্টমার্টিনের জেলে রশিদ আহমদ তার সঙ্গীদের নিয়ে বঙ্গোপসাগরে পোঁপা মাছের টানা জাল ফেলে।

জাল টেনে তোলার সময় বিরাট একটি বোল মাছ দেখতে পায়। মাছটি ঘাটে এনে দেখে ওজন ৩ মণ ২০ কেজি হয়। সুস্বাদু এই মাছের প্রতি কেজির দাম ৮০০-১০০০ টাকা। পুরো মাছটি স্থানীয় ফিশারি মালিকরা দেড় লাখ টাকায় কিনেছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা মৎস কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন জানান, এমন মাছ কালেভদ্রে ধরা পড়ে।

তার মতে, এখন মাছের প্রজনন মৌসুম, কিন্তু তাপমাত্রা বাড়ছে। গত দুদিন হালকা বৃষ্টির পানি পেয়ে গভীর সমুদ্রের এ মাছ হয়তো চলাচল করতে করতে দ্বীপের কাছাকাছি এসে পড়েছিল।

এ বোল কোরাল মাছটি এমনিতে সুস্বাদু। কিন্তু বেশি ওজন হওয়ায় এ মাছ আরো বেশি স্বাদের হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...