মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

করোনা গণটিকার বয়স কমালো সরকার, শিগগিরই নিবন্ধন

মহামারি করোনা ভাইরাসের গণটিকার বয়স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণটিকার কার্যক্রম শিগগিরই চালু হচ্ছে বলে জানা গেছে।

আজ সোমবার (৫ জুলাই) বেলা ১১টায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, খুব তাড়াতাড়িই খুলে দেওয়া হচ্ছে টিকা নিবন্ধন অ্যাপ। পাশাপাশি গণটিকার ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ করা হচ্ছে। বর্তমানে ৪০ বছরের বেশি বয়স হলে টিকা নেয়ার জন্য নিবন্ধন করা যায়। টিকা নিবন্ধন শুরুর দিকে ৫৫ বছর বয়সীরা নিবন্ধন করার অনুমোদন পেয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘গণমানুষের জন্য বড় পরিসরে টিকা কার্যক্রম শিগগিরই শুরু হবে। এ জন্য গণমানুষের জন্য নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে খুলে দেয়া হবে। ৩৫ বছরের বেশি বয়সীরা টিকার জন্য নিবন্ধন করতে পারবে।’

করোনাভাইরাস প্রতিরোধী টিকা সংকটের কারণ দেখিয়ে গত ৫ মে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার ও চীনের সিনোফার্ম উদ্ভাবিত টিকা বিবিআইবিপি-করভির ডোজ হাতে আসার পর সরকার ৩ শ্রেণির জন্য নিবন্ধন অ্যাপ খুলে দেওয়া হয়।

আজ সোমবার (৫ জুলাই) দুপুরে সুরক্ষা পোর্টালে ভিজিট করে দেখা যায়- ‘সম্মুখ সারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে ছাত্র ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাত্র ছাত্রী।’ এই তিন বিশেষ শ্রেণির মানুষদের জন্য নিবন্ধন অ্যাপ চালু রয়েছে। বাকিদের নিবন্ধনের সিদ্ধান্ত কিছুদিনের মধ্যে আসবে বলে জানা গেছে।

আসন্ন ঈদুল আজহায় স্বাস্থ্যবিধি মেনে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে কোরবানির পশুর হাট বসবে। এর বাইরে হাট বসতে দেওয়া হবে না। এমন সিদ্ধান্তই নিয়েছে সরকার। তবে স্বাস্থ্য অধিদপ্তর সুপারিশ করছে কোরবানির হাট ফিজিক্যাল না করে অনলাইনে করতে।

এ বিষয়ে আবুল বাশার খুরশীদ আলম বলেন, ‘গত বছর কোরবানির পশুর হাট ফিজিক্যাল হওয়ার কারণে করোনা সংক্রমণে বেড়ে যায়। সেই সংক্রমণ নিয়ন্ত্রণে অনেক সময় লাগে, যে কারণে এবার কোরবানির হাট ফিজিক্যাল না করে অনলাইনে করার সুপারিশ করেছি।’

তিনি আর বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ দুই সপ্তাহ বাড়ানোর বিষয়ে সুপারিশ করেছিলাম। সরকার ১ সপ্তাহের কঠোর বিধিনিষেধ দিয়েছে। এই কঠোর বিধিনিষেধ আরও ১ সপ্তাহ বাড়ানোর বিষয়ে সুপারিশ করা হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট)...