কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও গুলিসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গ্রেফতারকৃত রোহিঙ্গা হলেন,১৩ নং ক্যাম্পের ২/এফ ব্লকের সোনা মিয়া প্রকাশ সোনা আলীর ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৪৫)।
শুক্রবার (২২ এপ্রিল) বিকালে অস্ত্র ও গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।
তিনি জানান, ক্যাম্পে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত তিনটার দিকে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১৩ এর এফ-২ ব্লকের রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াছ (৪৫) এর বসতঘরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
