বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বান্দরবানের থানচিতে ১ কেজি আফিমসহ গ্রেফতার ৩

বান্দরবান পাবর্ত্য জেলার থানচি থানাধীন থানচি বাজার এলাকায় অভিযান চালিয়ে আফিম ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।এসময় তাদের কাছ থেকে ১ কোটি টাকা মূল্যের এক কেজি আফিম উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার,১৯ এপ্রিল সন্ধ্যা ৬ টার দিকে থানচি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃরা হলেন,রুম তুই ম্রো (৩০), সেন রাই ম্রো (২৫) ও রিংওয়ই ম্রো (২২)
র‌্যাব জানায়,বান্দরবান পাবর্ত্য জেলার থানচি থানাধীন থানচি বাজার এলাকায় প্রকাশ্যে অফিম ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আফিম ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের মূলহোতা রুম তুই ম্রো (৩০), সেন রাই ম্রো (২৫) ও রিংওয়ই ম্রো (২২)কে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তায় তল্লাশী চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি আফিম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘ দিন যাবৎ মায়ানমার ও বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট হতে আফিম সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের আফিম ব্যবসায়ী ও আফিম সেবনকারীদের নিকট বিক্রয় করার কথা স্বীকার করে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানচি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...